ঢাকা | বঙ্গাব্দ

পাহাড়ে বেকার যুবকদের কর্মসংস্থানে লক্ষ্যে লক্ষীছড়ি সেনা জোনের কারিগরি প্রশিক্ষণ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 3, 2026 ইং
পাহাড়ে বেকার যুবকদের কর্মসংস্থানে লক্ষ্যে লক্ষীছড়ি সেনা জোনের কারিগরি প্রশিক্ষণ ছবির ক্যাপশন:
ad728

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে লক্ষীছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের হাতে সনদপত্র ও সরঞ্জাম তুলে দেন লক্ষীছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল খান সজিবুল ইসলাম।

প্রশিক্ষণার্থীদের দক্ষতা ও উন্নয়নের পাশাপাশি নিজ উদ্যোগে কাজ শুরু করে যেন আয় করতে পারেন, সে লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানান জোন অধিনায়ক। এছাড়াও  প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের যাতায়াত খরচ এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ সামগ্রী  লক্ষীছড়ি সেনা জোনের পক্ষ থেকে বিনামূল্যে সরবরাহ করা হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে  জোন উপ-অধিনায়ক মেজর হোসাইন ও উপজেলা বিএনপির সভাপতি ফোরকান হাওলাদারসহ সামরিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
দুটি আন্তর্জাতিক স্বীকৃতি পেলো বাংলাদেশ ব্যাংক

দুটি আন্তর্জাতিক স্বীকৃতি পেলো বাংলাদেশ ব্যাংক