ঢাকা | বঙ্গাব্দ

ভ্যানের ওপর পড়েছিলো বিদ্যুতের তার, মুহূর্তেই প্রাণ গেলো ঝালমুড়ি বিক্রেতার!

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 6, 2026 ইং
ভ্যানের ওপর পড়েছিলো বিদ্যুতের তার, মুহূর্তেই প্রাণ গেলো ঝালমুড়ি বিক্রেতার! ছবির ক্যাপশন:
ad728

নিহত মো. ইউনুস আলী সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার রহমত আলীর ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ইউনুস সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে ঝালমুড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

প্রতিদিনের মতো রোববার ভোরে ঝালমুড়ি বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন ইউনুস। এ সময় ঘরের পাশে রাখা ঝালমুড়ি বিক্রির ভ্যানটি স্পর্শ করতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খোঁজ নিয়ে জানা যায়, ইউনুস আলীর ঘরের ওপর দিয়ে যাওয়া বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে কখন ভ্যানের ওপর পড়ে, তা পরিবারের কেউ জানতে পারেননি। ফলে ভ্যানটি বিদ্যুতায়িত হয়ে ছিল। ভ্যানটি স্পর্শ করার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হন ইউনুস। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭০.৭৩ শতাংশ

মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭০.৭৩ শতাংশ