ঢাকা | বঙ্গাব্দ

মাওয়া ঘুরতে গিয়ে আর ফেরা হলো না বাড়ি, দুর্ঘটনায় প্রাণ গেল সৌদি প্রবাসীর

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 11, 2026 ইং
মাওয়া ঘুরতে গিয়ে আর ফেরা হলো না বাড়ি, দুর্ঘটনায় প্রাণ গেল সৌদি প্রবাসীর ছবির ক্যাপশন:
ad728

নিহত হৃদয় দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার রসুলপুর, আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা। তার মাতার নাম কাজল রেখা। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী সাজ্জাদও (২৪) আহত হন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, কয়েকজন বন্ধু মোটরসাইকেলযোগে মাওয়া ঘুরতে গিয়েছিলেন। মাওয়া থেকে ফেরার পথে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় সৌদি আরব প্রবাসী ছিলেন। তিনি প্রায় চার মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন এবং কয়েক দিনের মধ্যেই সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিলো। তিনি বিবাহিত এবং তার একটি ছোট কন্যাসন্তান রয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আহত সাজ্জাদ নামের একজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। নিহতের মরদেহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্য

দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্য