আহত শাকিল ইসলাম একই উপজেলার খামার নাচকৈড় খোয়ারপাড়া এলাকার রবিউল করিমের ছেলে ও গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব।
পুলিশ জানায়, বুধবার (১৪ অক্টোবর) রাত দশটার দিকে শাকিল ইসলাম মোটরসাইকেল নিয়ে তার বাড়িতে যাচ্ছিলেন। এ সময় বিল চলন শামসুজ্জোহা কলেজের পাশে পিছন থেকে আরেকটি মোটরসাইকেল দুর্বৃত্তরা এসে তাকে ধারালো ছুরি দিয়ে এলোপাতারি কুপিয়ে জখম করে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় শাকিল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, কে বা কারা শাকিল ইসলামকে কুপিয়েছে এটা জানা যায়নি। ঘটনা উদঘাটনে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে। এলাকার অবস্থা স্বাভাবিক রয়েছে।
বসির আহমেদ