ঢাকা | বঙ্গাব্দ

মোটরসাইকেল-বাস সংঘর্ষে নিহত সেই ব্যক্তির পরিচয় মিলেছে

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 25, 2026 ইং
মোটরসাইকেল-বাস সংঘর্ষে নিহত সেই ব্যক্তির পরিচয় মিলেছে ছবির ক্যাপশন:
ad728

রবিবার (২৫ অক্টোবর) সকাল ৭টা ২০ মিনিটের দিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ও আফরা এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা পারভেজ খান জানান, রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি বাস চন্দনী বাসস্ট্যান্ড পার হওয়ার পরপরই একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলচালককে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আজ লোগো উন্মোচনের মাধ্যমে বাজবে সাফ টুর্নামেন্টের ১৫তম আসরের

আজ লোগো উন্মোচনের মাধ্যমে বাজবে সাফ টুর্নামেন্টের ১৫তম আসরের