ঢাকা | বঙ্গাব্দ

হিলি স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 15, 2026 ইং
হিলি স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি শুরু ছবির ক্যাপশন:
ad728

রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির মধ্যে দিয়ে এই স্টেশনে যাত্রাবিরতি কার্যক্রম চালু হয়।

হিলি রেলওয়ে স্টেশনের তথ্যমতে, যাত্রীদের দীর্ঘদিনের দাবি ও রাজস্ব আয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে গত ২৮ অক্টোবর হিলি স্টেশনে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস এবং চিলাহাটি এক্সপ্রেহ এই দুটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদনের পর আজ থেকে ট্রেন দুটির আনুষ্ঠানিক যাত্রাবিরতি শুরু হওয়ায় হিলিবাসীর মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, ব্রিটিশ আমলে নির্মিত এই গুরুত্বপূর্ণ রেলস্টেশনটিতে স্বাধীনতার পর থেকে ঢাকাগামী কোনো আন্তঃনগর ট্রেন থামতো না। ফলে হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহারকারী পাসপোর্টধারী যাত্রী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে পাশের বিরামপুর অথবা জয়পুরহাটের পাঁচবিবি স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হতো।

এতে সময় ও অর্থ দুটোই অপচয় হতো এবং চরম ভোগান্তি পোহাতে হতো। নতুন এই যাত্রাবিরতি চালুর ফলে রাজধানী ঢাকার সাথে হিলি স্থলবন্দরের সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হলো।

সংশ্লিষ্টরা আশা করছেন, এর ফলে হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি বাণিজ্য, ইমিগ্রেশন কার্যক্রম এবং স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
ফেরদৌসী আহমেদ মিষ্টির সংসদীয় আসন শূন্য ঘোষণা

ফেরদৌসী আহমেদ মিষ্টির সংসদীয় আসন শূন্য ঘোষণা