ঢাকা | বঙ্গাব্দ

নেত্রকোণায় ইউএনও কার্যালয়ে আগুন

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 25, 2026 ইং
নেত্রকোণায় ইউএনও কার্যালয়ে আগুন ছবির ক্যাপশন:
ad728

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ইউএনওর কক্ষে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা প্রথমে তা নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে মদন উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রা দ্রুত এগিয়ে আসায় আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, ভোর পৌনে ৫টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অফিসকক্ষ তালাবদ্ধ থাকায় এটি নাশকতা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্তের পর জানা যাবে।

এ বিষয়ে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান জানান, অগ্নিকাণ্ডে কার্যালয়ের বিভিন্ন অংশ ও মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সংসদে আরও এক পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিল পাস

সংসদে আরও এক পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিল পাস