ঢাকা | বঙ্গাব্দ

দুর্দান্ত পারফরম্যান্সের দিনেই নিষিদ্ধ নেইমার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 26, 2026 ইং
দুর্দান্ত পারফরম্যান্সের দিনেই নিষিদ্ধ নেইমার ছবির ক্যাপশন:
ad728

ম্যাচের প্রথমার্ধে খুব একটা ছন্দে ছিল না সান্তোস। তবে বিরতির ঠিক আগে সতীর্থ বারিয়ালের সঙ্গে দারুণ বোঝাপড়ার ফল হিসেবে গোল করে দলকে এগিয়ে দেন নেইমার।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় সফরকারী শাপকোয়েন্স। টানা দুই গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে যায় তারা। এরপর হার এড়াতে মরিয়া হয়ে আক্রমণ চালাতে থাকে সান্তোস। সেই চাপের ফল আসে ম্যাচের ৮৯তম মিনিটে। ডি-বক্সে ক্যাবায়েরোকে ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। স্পট কিক থেকে ঠাণ্ডা মাথায় বল জালে জড়িয়ে নিজের দ্বিতীয় ও দলের সমতাসূচক গোলটি করেন নেইমার। শেষ পর্যন্ত ম্যাচটি ২-২ সমতায় শেষ হয়।

এই হলুদ কার্ডই কাল হয়ে দাঁড়ায় নেইমারের জন্য। ব্রাজিলিয়ান লিগের নিয়ম অনুযায়ী, টানা তিনটি হলুদ কার্ড দেখলে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেতে হয়। লিগে টানা তৃতীয় ম্যাচে হলুদ কার্ড দেখায় পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি। চলতি মৌসুমে তার মোট হলুদ কার্ডের সংখ্যা দাঁড়িয়েছে ছয়টি। এর আগেও একই কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করেছিলেন এই ব্রাজিলিয়ান তারকা।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: ম

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: ম