ঢাকা | বঙ্গাব্দ

বিশ্বকাপ ব্যর্থতা ভুলে নতুন ব্রাজিল গড়ার মিশনে আনচেলত্তি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026 ইং
বিশ্বকাপ ব্যর্থতা ভুলে নতুন ব্রাজিল গড়ার মিশনে আনচেলত্তি ছবির ক্যাপশন:
ad728

শেষ ষোলোয় নরওয়ের কাছে হেরে এবারের বিশ্বকাপ বিদায় নেয় ব্রাজিল। ফুটবলপাগল ব্রাজিলিয়ানদের স্বপ্ন আর আকাশচুম্বী প্রত্যাশার বিচারে এটাকে বিশাল ব্যর্থতাই বলা চলে। ব্রাজিল ফুটবল কনফেডারেশন হতাশ হলেও আস্থা রেখেছেন কোচ আনচেলত্তির ওপর। 

বিশ্বকাপের পর ছুটি শেষে মঙ্গলবার (২৮ জুলাই) রিও ডি জেনিরোতে হাজির হয়েই সিবিএফ-এর জাতীয় দল বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই কোচ। আপাতত সামনে আন্তর্জাতিক সূচি। আগামী সেপ্টেম্বরে ব্রাজিল খেলবে তিনটি প্রীতি ম্যাচ। নভেম্বরে আরও দুটি ম্যাচ খেলার কথা রয়েছে। আগামী বছরের মাঝামাঝি সময়ে শুরু হবে ২০৩০ বিশ্বকাপের জন্য দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই। এরপর ২০২৮ সালে কোপা আমেরিকা। 

নতুন করে ব্রাজিল দল গড়ার পরিকল্পনা নিয়ে স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘এএস’-কে আনচেলত্তি বলেছেন, ‘একেবারে তরুণদের পরখ করে আমরা এক নতুন সেলেসাও তৈরির কাজ শুরু করবো। তবে তার মানে এই নয় যে সদ্য শেষ হওয়া বিশ্বকাপে খেলা অভিজ্ঞদের আমরা ছেটে ফেলছি। যাদের এখনো ব্রাজিলকে দেওয়ার মতো অনেক কিছু আছে, জাতীয় দলের দরজা তাদের জন্য খোলাই থাকছে।’  


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
একদিনের ব্যবধানে আবারও বাড়লো স্বর্ণের দাম 

একদিনের ব্যবধানে আবারও বাড়লো স্বর্ণের দাম