আজ বৃহস্পতিবারই হয়ে যেতে পারে সেই আনুষ্ঠানিকতা। বুধবার ইস্তাম্বুলে পৌঁছার পর বিমানবন্দরে সালাহ'কে স্বাগত জানাতে উপস্থিত ছিলো ত্রাবজোনস্পোর ক্লাবের বিপুলসংখ্যক সমর্থক। একটি বেসরকারি হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
রাতেই ইস্তাম্বুল থেকে ত্রাবজোন শহরে চলে যান সালাহ। গত গ্রীষ্মে লিভারপুল ছাড়ার পর 'ফ্রি এজেন্ট' হয়ে যাওয়া এই ফরোয়ার্ড অ্যানফিল্ডে ৯ মৌসুমে ৪৪২ ম্যাচে ২৫৭ গোল করেছেন। এই সময়ে ইংলিশ ক্লাবটির হয়ে জিতেছেন প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, দুটি লিগ কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ।
তুরস্কের ফুটবলে ত্রাবজোনস্পোর ক্লাবের পথচলা শুরু ১৯৬৭ সালে। ফেনারবাচে, গালাতাসারাই ও বেসিকতাসের পর দেশটির চতুর্থ বৃহত্তম দল মনে করা হয় ক্লাবটিকে। গত মৌসুমে তুর্কি সুপার লিগে তৃতীয় হয়ে ইউরোপা লিগে জায়গা করে নিয়েছে ত্রাবজোনস্পোর।
তুর্কি সংবাদমাধ্যমের খবর, ক্লাবটির সঙ্গে সালাহর দুই বছরের চুক্তি হতে যাচ্ছে। তার বার্ষিক বেতন হবে ১ কোটি ৭০ লাখ ইউরো। পাশাপাশি ‘সালাহ’ ব্র্যান্ডের পণ্য বিক্রির লভ্যাংশের ২০ শতাংশ পাবেন মিশরীয় ফুটবল কিংবদন্তী।
বসির আহমেদ