ঢাকা | বঙ্গাব্দ

সব জল্পনার অবসান, রিয়াল মাদ্রিদেই ২০৩২ সাল পর্যন্ত থাকছেন ভিনিসিউস

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026 ইং
সব জল্পনার অবসান, রিয়াল মাদ্রিদেই ২০৩২ সাল পর্যন্ত থাকছেন ভিনিসিউস ছবির ক্যাপশন:
ad728

রিয়ালের সঙ্গে ভিনিসিউসের আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সালের জুন পর্যন্ত। তবে সাম্প্রতিক সময়ে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আর্সেনালে তার যোগ দেওয়ার গুঞ্জন জোরালো হয়েছিল। চুক্তি নবায়ন নিয়ে দীর্ঘদিন ধরে রিয়াল মাদ্রিদ ও ভিনিসিউসের প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছিল।

২০১৮ সালে কিশোর বয়সে ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গো থেকে ইউরোপের অন্যতম সফল ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেন ভিনিসিউস। শুরুতে ইউরোপীয় ফুটবলে মানিয়ে নিতে কিছুটা সময় লাগলেও ধীরে ধীরে নিজেকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি।

রিয়ালের দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ভিনিসিউস ২০২২ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করে দলকে শিরোপা এনে দেন। ২০২৪ সালে ব্যালন ডি'অর পুরস্কারের দৌড়ে তিনি দ্বিতীয় হন এবং একই বছর ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতেন।

রিয়াল মাদ্রিদের হয়ে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭৬ ম্যাচ খেলেছেন ভিনিসিউস। এই সময়ে তার নামের পাশে রয়েছে ১২৮টি গোল ও ১০০টি অ্যাসিস্ট।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
শনিবার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

শনিবার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন