ঢাকা | বঙ্গাব্দ

ডারউইন টেস্ট: তৃতীয় দিন শেষে ৬৭ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 15, 2026 ইং
ডারউইন টেস্ট: তৃতীয় দিন শেষে ৬৭ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া ছবির ক্যাপশন:
ad728

আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামেন মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। তবে দিনের প্রথম সেশনে বেশিক্ষণ স্থায়ী হয়নি এই জুটি। ১৪ রানে আউট হন হাসান মাহমুদ। তাইজুল ফেরেন ১৭ করে। দ্রুত দুই সতির্থকে হারিয়ে কিছুটা ধীর মেজাজে খেলতে থাকেন অলরাউন্ডার মিরাজ। 

তাসকিনকে সাথে নিয়ে এগিয়ে যান তিনি। পূর্ণ করেন ক্যারিয়ারের দ্বাদশ হাফসেঞ্চুরি। ৬৫তে মিরাজের ইনিংস থামিয়ে দেন হ্যাজলউড। ৭ করেন এবাদত। ক্যারিয়ারে ১৪ বার পাঁচ উইকেট শিকার করেন জশ হ্যাজেলউড। অস্ট্রেলিয়ার নবম বোলার হিসেবে ৩০০ টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। ৮৯ রানে ৬ উইকেট নেন হ্যাজলউড। ৪২৬ রানে অলআউট হয় বাংলাদেশ।

২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসের মতো আবারও বোলিংয়ে জ্বলে ওঠার চেষ্টা করেন হাসান মাহমুদ। দলীয় ৪ রানেই জ্যাক ওয়দারেল্ডের ফেরান সাজঘরে। এরপর আউট করেন ট্রাভিস হেডকে। পেসারদের সাথে স্পিনাররাও উইকেট শিকারে যোগ দেন। ৩১ এ থাকা ল্যাবুশেনকে বিদায় করেন তাইজুল। ৪৪ করে মিরাজের বলে আউট হন স্মিথ। ক্যামেরুন গ্রিন ৪৩ ও অ্যালেক্স ক্যারি ১৯ রান নিয়ে অবিচ্ছিন্ন আছেন। 


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
স্কুলের সময় যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন

স্কুলের সময় যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন