ঢাকা | বঙ্গাব্দ

বিপিএল হবে না, জানতেনই না ক্রীড়া প্রতিমন্ত্রী!

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 6, 2026 ইং
বিপিএল হবে না, জানতেনই না ক্রীড়া প্রতিমন্ত্রী! ছবির ক্যাপশন:
ad728

এর আগে গত ২০ আগস্ট বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছিলেন, চলতি বছর বিপিএল আয়োজন করা হবে না। গত দুই আসরে বড় ধরনের আর্থিক ক্ষতি, ফ্র্যাঞ্চাইজি-সংক্রান্ত নানা সমস্যা এবং টুর্নামেন্টকে নতুন কাঠামোয় সাজানোর প্রয়োজন থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন তিনি।

তবে ৩ সেপ্টেম্বর তামিম ইকবাল জানান, বিপিএলকে পুরোপুরি বাতিল করা হচ্ছে না; বরং পিছিয়ে দিয়ে নতুন ও ‘নিট অ্যান্ড ক্লিন’ কাঠামোয় আয়োজনের চেষ্টা করা হবে। একই সঙ্গে ক্রিকেটারদের আয় ও ঘরোয়া ক্রিকেটের কার্যক্রম সচল রাখতে বিকল্প পরিকল্পনা নিয়েও কাজ করছে বিসিবি।

এদিকে রবিবার প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, বিপিএল দেশের জনপ্রিয় একটি টুর্নামেন্ট এবং এ ধরনের আয়োজন প্রতি বছর হওয়া উচিত। বোর্ড সভাপতি টুর্নামেন্ট না হওয়ার পেছনে কিছু যৌক্তিক কারণ তুলে ধরেছেন বলে সাংবাদিকদের কাছ থেকে জানতে পারেন তিনি।

আমিনুল হক বলেন, কেন বিপিএল হচ্ছে না, তা নিয়ে কথা বলার প্রয়োজন রয়েছে। ভবিষ্যতে এ ধরনের টুর্নামেন্ট যাতে ধারাবাহিকভাবে আয়োজন করা যায়, সে বিষয়গুলোতে ক্রীড়া মন্ত্রণালয় নজরদারি রাখবে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স