ঢাকা | বঙ্গাব্দ

জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ রক্ষা হলো না

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 7, 2026 ইং
জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ রক্ষা হলো না ছবির ক্যাপশন:
ad728

রবিবার (৬ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় দুই দল। টস হেরে আগে ব্যাট করে বাংলাদেশ ১১৪ রান সংগ্রহ করে। জবাবে ৪ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

রান তাড়ায় শুরুতেই চাপে পড়ে শ্রীলঙ্কা। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে অধিনায়ক চামারি আত্তাপাত্তুকে ফিরিয়ে দেন মারুফা আক্তার। স্লিপে ক্যাচ নেন ফাহিমা খাতুন। তৃতীয় ওভারে ইমেশা দুলানিকে ফেরান মারুফা। পাওয়ার প্লের শেষ ওভারে সঞ্জনা কাভিনদিকে আউট করেন সুলতানা খাতুন।

এরপর আরও দুই উইকেট হারিয়ে ৪৪ রানে ৫ উইকেটে পরিণত হয় শ্রীলঙ্কা। তখন বাংলাদেশের জয় অনেকটাই সময়ের ব্যাপার মনে হচ্ছিল। কিন্তু ষষ্ঠ উইকেটে নিলাকসিকা সিলভার সঙ্গে ৩৮ রানের জুটি গড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন হারশিতা।

১৭তম ওভারে মারুফা জুটি ভাঙলেও তখন শেষ ৩ ওভারে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ২৯ রান। ১৮তম ওভারে রিতু মনি ১৬ রান দিলে ম্যাচ বাংলাদেশের হাতছাড়া হতে শুরু করে। পরের ওভারে নাহিদা আক্তার দেন ১১ রান। শেষ ওভারের দ্বিতীয় বলেই জয় পেয়ে যায় শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে ২১ রান দিয়ে ৩ উইকেট নেন মারুফা।

এর আগে ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটা ভালো হলেও নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। জুয়ারিয়া ফেরদৌস ১০ বলে ১৪ ও দিলারা আক্তার ২৬ বলে ২৬ রান করেন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি করেন ৯ বলে ৪ রান। শেষদিকে ফাহিমা আক্তার ১৩ বলে ১৪ রান করেন। এক প্রান্ত আগলে রেখে সর্বোচ্চ ৪১ বলে ৩৪ রান করেন সোবহানা মোস্তারি।

এই হারে সেমিফাইনালে যেতে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জিততেই হবে নিগার সুলতানা জ্যোতির দলকে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিরোধীদলের উদ্দেশ্য একটাই, মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত

বিরোধীদলের উদ্দেশ্য একটাই, মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত