ঢাকা | বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ মোটরসাইকেল আরোহী নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 18, 2026 ইং
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ মোটরসাইকেল আরোহী নিহত ছবির ক্যাপশন:
ad728

নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘি গ্রামের জমির উদ্দীনের ছেলে আবু হায়াত ও সাদিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান এবং শেখটোলা মহল্লার এরফান আলীর ছেলে আসাদ আলী ও জাফর আলীর ছেলে জাবের আলী। আবু হায়াত ট্রাকের হেলপার এবং হাবিবুর রহমান ট্রাকশ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৫টার দিকে হায়াত ও হাবিবুর কাজ শেষে কানসাট থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে শিবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের মুসলিমপুর এলাকায় নির্মাণাধীন একটি কালভার্টে তাদের মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে দুজন গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, দুপুরে কানসাট এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আসাদ ও জাবের নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আসাদ আলী নিহত হন। গুরুতর আহত জাবের আলীকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভোরের দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুরের দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সেগুলোও পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
আগামী দিনে অর্থনৈতিক মুক্তির পথ আরও সুগম হবে: স্পিকার 

আগামী দিনে অর্থনৈতিক মুক্তির পথ আরও সুগম হবে: স্পিকার