ঢাকা | বঙ্গাব্দ

শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমস থেকে খালি হাতে ফিরছে বাংলাদেশ 

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 3, 2026 ইং
শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমস থেকে খালি হাতে ফিরছে বাংলাদেশ  ছবির ক্যাপশন:
ad728

স্বর্ণ পদক জয়ের লক্ষ্যে মূল জাতীয় দলকে এশিয়ান গেমসে পাঠিয়েছিলো বিসিবি। কিন্তু কোয়ার্টার ফাইনালে বৃষ্টিতে মালয়েশিয়ার বিপক্ষে না খেলেই সেমিফাইনালে উঠলেও শেষ চারের লড়াইয়ে পাকিস্তানের কাছে হেরে স্বর্ণ পদকে লড়াই থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। এরপর বোলিং ও ব্যাটিং এর ব্যর্থতায় ব্রোঞ্জ পদকে লড়াইয়েও শ্রীলঙ্কার কাছে পাত্তা পায়নি লিটন দাসের দল। টস জিতে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা দুই টাইগার স্পিনার মাহেদী হাসান ও এলিস আল ইসলামের বোলিংয়ে ২১ রানে ৪ উইকেট হারায়। তবে রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমানের অনিয়ন্ত্রিত বোলিংয়ে তারিন্ডু রত্নায়েকে ৩২ বলে ৫ ছক্কায় ৬৫ রান তুলে লংকানদের বড় ইনিংসের ভিত গড়ে দেন। তাতে নয় উইকেটে ১৬৫ রানের স্কোর গড়ে শ্রীলঙ্কা। 

মেহেদী হাসান ১৯ রানে দুইটি, সাইফ হাসান ২৮ রানে দুইটি এবং আল ইসলাম ১৮ রানে এক উইকেট নিলেও রিশাদ চার ওভারে ৪৬ রান দিয়ে নিয়েছেন এক উইকেট। অন্যদিক দলের সবচেয়ে অভিজ্ঞ বোলার মুস্তাফিজ শেষ দিকে ০২ উইকেট পেলেও প্রথম ওভারে ২৫ রান সহ চার ওভারে রান দিয়েছেন ৪৩। 

বাংলাদেশ বোলাররা ১৭টি ওয়াইড সহ ২২টি অতিরিক্ত রান দিয়ে ব্যর্থতাকে প্রকট করে তুলেছেন। এরপর ব্যাটিংয়ে নেমে পারভেজ ইমন ২০, ইয়াশির আলী ২১ এবং নাসুম ২৬ রান করলেও; দ্বিতীয় সারির শ্রীলঙ্কান বোলিংয়ের বিপক্ষে ১০২ রানে আলআউট হয় বাংলাদেশ।   


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
আর্কটিকের পথে চীনের পণ্যবাহী জাহাজ, বিশ্ববাণিজ্যে বড় পরিবর্ত

আর্কটিকের পথে চীনের পণ্যবাহী জাহাজ, বিশ্ববাণিজ্যে বড় পরিবর্ত