ঢাকা | বঙ্গাব্দ

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য প্রত্যাবর্তন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026 ইং
শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য প্রত্যাবর্তন ছবির ক্যাপশন:
ad728

রোমার মাঠে প্রথমার্ধে একরকম নিজেদের ছায়া হয়েই থাকে রিয়াল। তবে ২০ মিনিটে ইতালির ক্লাবটি মার্টেন ডি রুনের গোলে এগিয়ে যাওয়ার পর ২৫ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে সমতায় ফেরে রেকর্ড ১৫ বারের ইউরোপ চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধের শুরুতে ছয় মিনিটের ব্যবধানে রিয়ালের জালে ডাচ ফরোয়ার্ড ডোনিয়েল মালেন দুইবার বল পাঠান। স্মরণীয় এক জয়ের আশায় বুক বাঁধে রোমা। ৮২ মিনিট পর্যন্ত ৩-১ লিড নিয়ে জয়ের পথে এগিয়েও যাচ্ছিলো তারা। কিন্তু এরপর সব হিসেব বদলে দিয়ে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প লেখে রিয়াল। আগেও অনেকবার এমন অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো মাদ্রিদ জায়ান্টরা শেষের সাত মিনিটে তিন গোল করে রোমাঞ্চকর এক জয় ছিনিয়ে নেয়। ৮৩ মিনিটে কার্লোস এস্পি, ৮৫ মিনিটে এন্দ্রিক এবং ৯০ মিনিটে আন্টোনিও রুডিগার গোল করেন। ঘরের মাঠে প্রথম ম্যাচে ইতালির আরেক ক্লাব ইন্টার মিলানকে ২-১'এ হারানো রিয়াল দুই ম্যাচে পূর্ন ৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে। ৩৬ দলের পয়েন্ট টেবিলে সবার ওপরে গত দুইবারের চ্যাম্পিয়ন পিএসজি। দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে ২৫ নম্বরে রোমা।  


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষে

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষে