ঢাকা | বঙ্গাব্দ

১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট, বাছাইপর্ব হবে বাংলাদেশে

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 16, 2026 ইং
১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট, বাছাইপর্ব হবে বাংলাদেশে ছবির ক্যাপশন:
ad728

আগামী ২০১৮ সালের ৫ থেকে ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলস অলিম্পিক ক্রিকেটের পুরুষ বিভাগের বাছাইপর্ব। গত শনিবার (১৪ নভেম্বর) ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির সভায় অলিম্পিক ক্রিকেটে পুরুষদের বাছাইপর্ব বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে। 

অন্যদিকে একই বছর ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে আইসিসি নারী অলিম্পিক বাছাইপর্ব।

এশিয়া, ইউরোপ, ওশেনিয়া ও আফ্রিকা অঞ্চলের শীর্ষ র‌্যাংকিংধারী দল হিসেবে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যে নারী অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছে।

পুরুষ ও নারী উভয় বিভাগের বাছাইপর্বেই আটটি করে দল অংশ নেবে। দলগুলো চারটি করে দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। প্রতিটি বাছাইপর্বে ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩টি করে।

গ্রুপের প্রতিটি দল একবার করে অন্য দলগুলোর মুখোমুখি হবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল ফাইনালে উঠবে। ফাইনালে জয়ী দলই এলএ২৮ (লস অ্যাঞ্জেলস ২০২৮) অলিম্পিকের চূড়ান্ত টিকিট পাবে। অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তির জন্য এটিই হবে যোগ্যতা অর্জনের শেষ ধাপ।

এর আগে সর্বশেষ ১৯০০ সালের প্যারিস অলিম্পিকে দেখা গিয়েছিল ক্রিকেট। পুরুষ ও নারী উভয় বিভাগে অলিম্পিক পদকের জন্য লড়বে ছয়টি করে দল। দলগুলোর যোগ্যতা নির্ধারণ হবে মূলত মহাদেশীয় র‌্যাংকিং ও বাছাই টুর্নামেন্টের মাধ্যমে। আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্র পুরুষ ও নারী দুই ইভেন্টেই সরাসরি খেলার সুযোগ পাবে, তবে তাদের র‌্যাংকিংয়ের শর্ত পূরণ করতে হবে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
এখনও বিপৎসীমার ওপরে উত্তর-পূর্বাঞ্চলের ৭ নদীর পানি

এখনও বিপৎসীমার ওপরে উত্তর-পূর্বাঞ্চলের ৭ নদীর পানি