ঢাকা | বঙ্গাব্দ

উৎসবের মাঝে আতঙ্ক! ফাইনাল জয়ের পর অজ্ঞান পারেদেস

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 22, 2026 ইং
উৎসবের মাঝে আতঙ্ক! ফাইনাল জয়ের পর অজ্ঞান পারেদেস ছবির ক্যাপশন:
ad728

বোকা জুনিয়র্সের জার্সিতে এটি ছিলো পারেদেসের প্রথম আন্তর্জাতিক শিরোপা। কিন্তু ম্যাচ শেষে ডিএসপোর্টসকে সাক্ষাৎকার দেওয়ার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে টানেলে লুটিয়ে পড়েন ২০২২ বিশ্বকাপজয়ী এই তারকা।

ঘটনার পরপরই মাঠে জরুরি চিকিৎসা দেওয়া হয় পারেদেসকে। কয়েক সেকেন্ড পর জ্ঞান ফিরলে নিজেই উঠে দাঁড়ান এবং হেঁটে দলের ড্রেসিংরুমে যান। তবে শারীরিক অবস্থা খুঁটিয়ে দেখতে কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্সে করে তাকে কাছের একটি ক্লিনিকে নেওয়া হয়।

পারেদেসের অসুস্থতায় আর্জেন্টিনার উদ্দেশে বোকা জুনিয়র্সের ফিরতি যাত্রাও পিছিয়ে যায়। অসুস্থ সতীর্থের পাশে থাকতে দলের সবাই অপেক্ষা করার সিদ্ধান্ত নেন।

খবরটি ছড়িয়ে পড়তেই উদ্বেগে পড়ে যান সমর্থকরা। তবে কয়েক ঘণ্টা পর ক্লিনিক থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থার কথা জানান পারেদেস। স্ট্রেচারে শুয়ে থাকা একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আমরা ভালো আছি। ভামোস বোকা! আজ এবং সব সময়।’ তার এই বার্তায় অনেকটাই স্বস্তি ফেরে ভক্তদের মাঝে।

ফাইনাল চলাকালেই বারানকিয়ার ভয়াবহ গরম ও আর্দ্রতার সঙ্গে লড়তে হচ্ছিল পারেদেসকে। আবহাওয়ার ধকল সামলাতে না পেরে শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়েন তিনি। দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে নিজেই বদলি হওয়ার অনুরোধ করেন এই মিডফিল্ডার, এরপর তার জায়গায় নামেন তোমাস বেলমন্তে।

মাঠ ছাড়ার পর বদলি বেঞ্চে বসেই সতীর্থদের কাছ থেকে প্রাথমিক পরিচর্যা নেন পারেদেস। সে সময় তার অবস্থা এতটাই নাজুক ছিলো যে আদাম বারেইরো ও রদ্রিগো বাত্তালিয়া নিজেদের জার্সি দিয়ে তাকে বাতাস করেন এবং ঘাড়ের পেছনে বরফের প্যাক দেওয়া হয়। প্রচণ্ড গরম ও আর্দ্রতায় রক্তচাপ কমে যাওয়ায় তার অস্বস্তি আরও বেড়ে গিয়েছিল বলে জানা গেছে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পারেদেসের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন কোচ রোদলফো আরুয়াবারেনা। তিনি জানান, আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে না পেরে পারেদেস নিজেই মাঠ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

কোচের ভাষায়, ‘আমি তাকে ড্রেসিংরুমে যেতে দেখেছি। প্রথমার্ধের শেষ দিকে তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছিল এবং সে ক্লান্ত বোধ করছিল। বিরতির পর কিছুটা উন্নতি হলেও দ্বিতীয়ার্ধের ১০ মিনিট পর থেকেই বোঝা যাচ্ছিল, সে বল দুই প্রান্তে পাঠাতে সমস্যায় পড়ছে। সে খুবই সৎ এবং নিজেই বদলি হওয়ার অনুরোধ করেছে। একটু আগেই জানতে পেরেছি, তার শারীরিক অবস্থার আবার অবনতি হয়েছিল।’

ক্লাবের হয়ে প্রথম আন্তর্জাতিক ট্রফি জয়ের দিনে পারেদেসের এমন অসুস্থতা সমর্থকদের দুশ্চিন্তায় ফেললেও হাসপাতাল থেকে পাঠানো তার আশ্বাসমূলক বার্তায় আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সবাই।  

বিভি/একেএম/এআই


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাসিনার সংবাদ সম্মেলনের উপস্থাপক অরিনকে নিয়ে সাতক্ষীরায় সম

হাসিনার সংবাদ সম্মেলনের উপস্থাপক অরিনকে নিয়ে সাতক্ষীরায় সম