ঢাকা | বঙ্গাব্দ

কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 28, 2026 ইং
কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা ছবির ক্যাপশন:
ad728

ইরান-ইসরাইল সাম্প্রতিক যুদ্ধ শুরু হওয়ার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে কাতারে অবস্থিত সকল প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) কাতারের দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস কতৃক এক জরুরি বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।



বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকার এবং নিজ নিজ বাসায় অথবা নিরাপদ স্থানে অবস্থান করার, এবং বিপদ কেটে না যাওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় নগদ টাকা, কাতার আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্র সবসময় নিজের সঙ্গে রাখুন।

এ বিষয়ে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাতার সরকারের বিবৃতি/নির্দেশনা অনুযায়ী চলার জন্য সবাইকে অনুরোধ করা হলো। সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত ছবি বা ভিডিও আপলোড করা কাতারের প্রচলিত আইনের পরিপন্থি। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সকলকে যত্নশীল হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর +৯৭৪ ৩৩৬৬২০০০ এবং ইমেইল mission.doha@mofa.gov.bd-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।




নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর