ঢাকা | বঙ্গাব্দ

পিএসভিকে ৫-১ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষে রিয়াল মাদ্রিদ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 25, 2026 ইং
পিএসভিকে ৫-১ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষে রিয়াল মাদ্রিদ ছবির ক্যাপশন:
ad728

ম্যাচের শুরুর দিকে পিএসভির তিনটি লক্ষ্যভ্রষ্ট প্রচেষ্টার পর একাদশ মিনিটে প্রথম উল্লেখযোগ সুযোগ তৈরি করে রিয়াল। কিন্তু ভিনিসিউস জুনিয়রের ডি-বক্সের বাইরে খেকে কোনাকুনি শট ক্রসবার ও পোস্টের সংযোগস্থলে বাধা পায়। ৩২ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায় ডাচ ক্লাবটি। সফল স্পট কিক নেনে ইভান পেরিসিচ। প্রথমার্ধের ৪৫ মিনিটে ধারহীন মাদ্রিদ জায়ান্টারা ৫০ মিনিটে সমতায় ফেরে। ডি-বক্সে আর্দা গুলারের ব্যকহিল কাটব্যাক পেয়ে জোরালো শটে বল জালে পাঠান ফেদেরিকো ভালভের্দে। গোল পেয়েই আত্মবিশ্বাস এবং ছন্দ, দুই-ই ফিরে পায় হোসে মরিনহোর দল। প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানোর কোনো সুযোগ না দিয়ে আরও চারবার প্রতিপক্ষের জালে বল পাঠায় রেকর্ড ১৫ বারের ইউরোপ চ্যাম্পিয়নরা। 

৬০ মিনিটে জুড বেলিংহাম দলকে এগিয়ে নেওয়ার পর ৬৪ ও ৮৪ মিনিটে কিলিয়ান এমবাপ্পে এবং ৮৭ মিনিটে ভিনিসিউস লক্ষ্যভেদ করেন। চলতি আসরে রিয়ালের প্রতিটি ম্যাচে গোল পেলেন এমবাপ্পে। টানা পঞ্চম জয়ে রিয়াল পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে প্রাথমিক রাউন্ডের পয়েন্ট টেবিলে প্রথমবার শীর্ষে উঠলো। গত দুই মৌসুমের শিরোপাজয়ী পিএসজি এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমেছে। 


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
হাত জোড় করছি, ‘আমার ছেলেকে বাঁচান’; ১৩ বছরের অপ্রতিমকে খুঁজছ

হাত জোড় করছি, ‘আমার ছেলেকে বাঁচান’; ১৩ বছরের অপ্রতিমকে খুঁজছ