ঢাকা | বঙ্গাব্দ

হাত জোড় করছি, ‘আমার ছেলেকে বাঁচান’; ১৩ বছরের অপ্রতিমকে খুঁজছেন মা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 19, 2026 ইং
হাত জোড় করছি, ‘আমার ছেলেকে বাঁচান’; ১৩ বছরের অপ্রতিমকে খুঁজছেন মা ছবির ক্যাপশন:
ad728

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টার পর থেকে অপ্রতিমের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের ভাষ্য অনুযায়ী, বন্ধুদের সঙ্গে ছবি তুলতে আইফোন নিয়ে বাসা থেকে বের হয়েছিলো সে। এরপর আর বাড়ি ফেরেনি।

ফেসবুকে দেওয়া এক পোস্টে নাহিদা নাহিদ লিখেছেন, ‘আমার ছেলেকে আমি বিকাল তিনটা থেকে খুঁজে পাচ্ছি না। আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে আর ফিরে আসে নাই। ওর নাম অপ্রতিম। বয়স ১৩, ক্লাস সেভেনে পড়ে। হারানোর সময় পরনের এই পাঞ্জাবিটা ছিলো গায়ে।’

ছেলেকে ফিরে পেতে আকুতি জানিয়ে তিনি আরও লেখেন, ‘আপনারা যে যেখান থেকে পারেন সহায়তা করেন। আপনাদের কাছে হাত জোড় করছি, আমার ছেলেকে বাঁচান।’

নিখোঁজ হওয়ার সময় অপ্রতিমের পরনে নীলচে রঙের পাঞ্জাবি ছিলো। অপ্রতিমের সন্ধান পেলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে ০১৯৭৪৮৮৮৬৬৫ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তার মা।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
জলবায়ু সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে যুক্ত করার আহ্বান তথ্

জলবায়ু সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে যুক্ত করার আহ্বান তথ্