ঢাকা | বঙ্গাব্দ

সরবরাহ যথেষ্ট থাকলেও কমেনি মাছ-মুরগিসহ বিভিন্ন সবজির দাম

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 4, 2026 ইং
সরবরাহ যথেষ্ট থাকলেও কমেনি মাছ-মুরগিসহ বিভিন্ন সবজির দাম ছবির ক্যাপশন:
ad728

এখনও বাড়তি দামেই বিক্রি হচ্ছে ব্রয়লার, সোনালী ও দেশি মুরগি। প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে একশ ৮০ থেকে একশ’ ৯০ টাকায়। সোনালী তিনশ’ ১০ থেকে তিনশ’ ২০ আর দেশি মুরগি বিক্রি হচ্ছে ছয়শ’ টাকায়। 

কমেনি মাছের দাম। আকার ভেদে প্রতি কেজি রুই বিক্রি হচ্ছে পাঁচশ ৫০ থেকে ছয়শ’ টাকায়। পাঙ্গাশ দুইশ বিশ থেকে আড়াইশ টাকা, কই দুইশ’ থেকে দুইশ’৫০ টাকা। চাষেরর শিং বিক্রি হচ্ছে চারশ’ থেকে পাঁচশ টাকায়। 

সাপ্তাহিক ছুটির দিন থাকায় সবজির বাজারে বেড়েছে ক্রেতাদের উপস্থিতি। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়, পটল ৫০ টাকা, বেগুন ৮০ টাকা, পিয়াজ ৪৫ থেকে ৫০ টাকা। ২০ টাকা বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে একশ টাকায়।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রীলঙ্কার কয়েকটি কারাগারে একযোগে দাঙ্গা, ৩ কয়েদি নিহত

শ্রীলঙ্কার কয়েকটি কারাগারে একযোগে দাঙ্গা, ৩ কয়েদি নিহত