ঢাকা | বঙ্গাব্দ

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, দেশে ভরি কতো?

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 5, 2026 ইং
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, দেশে ভরি কতো? ছবির ক্যাপশন:
ad728

এদিকে, যুক্তরাষ্ট্রের ডিসেম্বর ডেলিভারির গোল্ড ফিউচার ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৭৬ দশমিক ৬০ ডলারে লেনদেন শেষ করেছে।

বিশ্ববাজারে চলতি সপ্তাহে মূল্যবান ধাতুটির দাম সামান্য কমে সপ্তাহ শেষ হওয়ার পথে রয়েছে।

বাজারে ধারণা তৈরি হয়েছে, শক্তিশালী কর্মসংস্থানের কারণে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ চলতি মাসেই সুদের হার বাড়াতে পারে। সুদের হার বাড়ার সম্ভাবনা বৃদ্ধি পাওয়ায় কোনো সুদ বা আয় প্রদান না করা স্বর্ণের আকর্ষণ কমেছে।

যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে ফেডের পরবর্তী সিদ্ধান্তই এখন স্বর্ণের বাজারের জন্য গুরুত্বপূর্ণ নিয়ামক হয়ে উঠতে পারে।

প্রসঙ্গত, টানা তিন দফা কমার পর বাংলাদেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত দাম বেড়েছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা। গত বুধবার এই মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। অর্থাৎ ভরিতে দাম বেড়েছে ৫ হাজার ৪৮২ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেট ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকায়। নতুন এই দর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।-সূত্র: রয়টার্স।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কৃষিজমি রক্ষা করেই প্রকল্প বাস্তবায়নের আহ্বান মির্জা ফখরুলের

কৃষিজমি রক্ষা করেই প্রকল্প বাস্তবায়নের আহ্বান মির্জা ফখরুলের