ঢাকা | বঙ্গাব্দ

বেসরকারি ব্যাংকের নিয়োগ প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনলো কেন্দ্রীয় ব্যাংক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 8, 2026 ইং
বেসরকারি ব্যাংকের নিয়োগ প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনলো কেন্দ্রীয় ব্যাংক ছবির ক্যাপশন:
ad728

সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

ব্যাংকিং খাতে শৃঙ্খলা, করপোরেট সুশাসন ও গ্রাহকের আস্থা বাড়াতে একগুচ্ছ নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। মূলত মেধা ও যোগ্যতার ভিত্তিতে ব্যাংকে নিয়োগ নিশ্চিত করতেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, যেসব এন্ট্রি পদে পূর্ব অভিজ্ঞতা আবশ্যক নয়—যেমন ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, সিনিয়র অফিসার, প্রবেশনারি অফিসার, ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, জুনিয়র অফিসার ও ক্যাশ অফিসার—এসব পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা ও সবার জন্য সমান আবেদনের সুযোগ নিশ্চিত করতে হবে।

এন্ট্রি পদে সশরীরে উপস্থিতি অথবা অনলাইন অ্যাসেসমেন্টের মাধ্যমে নৈর্ব্যক্তিক বা লিখিত পরীক্ষার পাশাপাশি অবশ্যই মৌখিক পরীক্ষা নিতে হবে। এসব পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সবচেয়ে যোগ্য ও মেধাবী প্রার্থীদের নিয়োগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিজ্ঞ প্রার্থীদের জন্য এন্ট্রি পদ ছাড়া অন্যান্য উচ্চতর পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রেও অন্তত মৌখিক পরীক্ষাসহ প্রতিযোগিতামূলক নিয়োগ পদ্ধতি অনুসরণ করতে হবে।

নতুন নীতিমালায় ব্যাংকারদের শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ব্যাংকে যোগদানের এক বছরের মধ্যে নতুন কর্মকর্তা-কর্মচারীদের সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার সনদ সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে যাচাই করতে হবে।

এ ছাড়া ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে ব্যাংকে কর্মরত পুরোনো কর্মকর্তা-কর্মচারীদের শিক্ষাগত সনদের সত্যতাও একইভাবে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যাংকে চাকরিরত অবস্থায় পদোন্নতি কিংবা কোনো আর্থিক বা অ-আর্থিক সুবিধা পাওয়ার জন্য জমা দেওয়া পেশাগত বা নতুন শিক্ষাগত সনদও ইস্যুকারী প্রতিষ্ঠানের মাধ্যমে যাচাই করে কর্মকর্তা-কর্মচারীর ব্যক্তিগত নথিতে সংরক্ষণ করতে হবে।

ব্যাংকের পরামর্শক বা উপদেষ্টা ছাড়া অন্য যেকোনো পদে চুক্তিভিত্তিক কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রেও একইভাবে সনদ যাচাই বাধ্যতামূলক করা হয়েছে।

অন্য কোনো ব্যাংক বা প্রতিষ্ঠান থেকে কোনো ব্যাংকার উচ্চতর পদে নতুন ব্যাংকে যোগ দিলে, পূর্ববর্তী প্রতিষ্ঠান তার শিক্ষাগত সনদ যাচাই করেছে—এমন প্রত্যয়নপত্র দিলে নতুন করে শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয়ে সনদ পাঠানোর প্রয়োজন হবে না।

কোনো ব্যাংকারকে অব্যাহতি দেওয়ার সময় দেওয়া ছাড়পত্রে তার যেসব সনদ যাচাই করা হয়েছে, সেগুলো স্পষ্টভাবে উল্লেখ করতে বলা হয়েছে।

নিয়োগের সময় কিংবা চাকরি চলাকালীন কোনো কর্মকর্তা-কর্মচারীর শিক্ষাগত যোগ্যতার সনদ ভুয়া বা জাল প্রমাণিত হলে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আমানতকারীদের স্বার্থ সুরক্ষা ও ব্যাংকিং খাতের স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রতিটি ব্যাংককে আগামী বছরের ৩১ মার্চের মধ্যে পরিচালনা পর্ষদের অনুমোদিত একটি যুগোপযোগী ও সমন্বিত ‘মানবসম্পদ ব্যবস্থাপনা নীতিমালা’ প্রণয়ন বা হালনাগাদ করতে বলা হয়েছে।

এ নীতিমালায় নিয়োগ, পদোন্নতি, ছুটি, আচরণবিধি, যৌন হয়রানি প্রতিরোধ, হুইসেল ব্লোয়ার পলিসি, স্বার্থের সংঘাত নিরসনসহ মোট ১৮টি সুনির্দিষ্ট বিষয় অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে।  


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি ন

জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি ন