ঢাকা | বঙ্গাব্দ

এবার পেট্রোল-ডিজেলের দাম বাড়াচ্ছে চীন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 12, 2026 ইং
এবার পেট্রোল-ডিজেলের দাম বাড়াচ্ছে চীন ছবির ক্যাপশন:
ad728

এ তথ্য জানা গেছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে। 

গতকাল ‍শুক্রবার (১১ সেপ্টেম্বর) জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় চীনের শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনাকারী সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন (এনডিআরসি)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি টন পেট্রোলের দাম ২৬০ ইউয়ান (প্রায় ৩৮.৭৬ ডলার) এবং ডিজেলের দাম ২৫০ ইউয়ান (প্রায় ৩৭.২৭ ডলার) বাড়বে।

দাম বাড়ার পর প্রতি লিটার ডিজেলের জন্য গ্রাহকদের গুণতে হবে প্রায় ৭.৯৬ ইউয়ান (১.১৯ ডলার)। আর পেট্রোলের দাম হবে প্রতি লিটারে ৮.২৫ থেকে ৮.৬৮ ইউয়ান (১.২৩ থেকে ১.২৯ ডলার)।

এনডিআরসি জানিয়েছে, গত ২৮ আগস্ট চীন সর্বশেষ জ্বালানির দাম সমন্বয় করার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এর প্রভাবেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে পরিবর্তন এসেছে, যার কারণে চীনে জ্বালানির দাম বাড়ানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ