ঢাকা | বঙ্গাব্দ

বিশ্ববাজারে বাড়ছে বাংলাদেশের জুতার চাহিদা, চার মাসে আয় ৪৫৭ মিলিয়ন ডলার

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 16, 2026 ইং
বিশ্ববাজারে বাড়ছে বাংলাদেশের জুতার চাহিদা, চার মাসে আয় ৪৫৭ মিলিয়ন ডলার ছবির ক্যাপশন:
ad728

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যান অনুযায়ী, আলোচ্য চার মাসে চামড়ার জুতা রফতানি করে আয় হয়েছে ২৬২.১৫ মিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ২৩৯.৮৬ মিলিয়ন ডলার। অর্থাৎ এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৯.২৯ শতাংশ।

অন্যদিকে, চামড়াবিহীন জুতা রফতানি থেকে আয় এসেছে ১৯৪.৮৬ মিলিয়ন ডলার। আগের অর্থবছরের প্রথম চার মাসে এ আয় ছিল ১৭৭.৯৯ মিলিয়ন ডলার। এ ক্ষেত্রে প্রবৃদ্ধির হার ৯.৪৮ শতাংশ। দুই ধরনের জুতা মিলিয়ে গত বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ৩৯.১৬ মিলিয়ন ডলার।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, রফতানি পণ্যের বৈচিত্র্য বাড়ানো এবং নতুন বাজার খুঁজে বের করাকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। এ লক্ষ্য সামনে রেখে চামড়া ও জুতা শিল্পের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, পণ্যের মূল্য সংযোজন, ব্যবসায়িক প্রক্রিয়া সহজ করা এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক বাজারের চাহিদা ও মানদণ্ড অনুযায়ী পণ্য উৎপাদনে উদ্যোক্তাদের নীতিগত সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চামড়া ও জুতা শিল্পের সমস্যা চিহ্নিত করে উৎপাদন ও রফতানি বাড়াতে একটি কার্যকর কর্মপরিকল্পনা তৈরির কাজ চলছে। এ লক্ষ্যে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রেতাদের পরিবেশগত ও সামাজিক মানদণ্ড পূরণে উদ্যোক্তাদের সহায়তা এবং পণ্যের উৎপাদন ও সরবরাহের উৎস শনাক্ত করতে জাতীয় ট্রেসেবিলিটি কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে রফতানিমুখী জুতা ও চামড়াজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাধারণ বন্ডের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে তিন বছর করার প্রস্তাব রয়েছে। রফতানিমুখী অন্যান্য শিল্পকেও বন্ড সুবিধার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে এ খাতের উদ্যোক্তাদের কাঁচামাল আমদানি ও উৎপাদন কার্যক্রম পরিচালনা সহজ হতে পারে।

খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ইউরোপীয় ইউনিয়নের বাজারে চীনের সঙ্গে দামের প্রতিযোগিতা থাকলেও যুক্তরাষ্ট্র ও ভারতে বাংলাদেশের জুতার ক্রয়াদেশ বাড়ছে। পাশাপাশি চলতি অর্থবছরে প্রথমবারের মতো মেক্সিকোর বাজারেও জুতা পাঠানো শুরু হয়েছে। এতে প্রচলিত বাজারের বাইরে নতুন গন্তব্যে দেশের জুতাশিল্পের অবস্থান তৈরির সুযোগ তৈরি হচ্ছে।

ইনভেস্ট বাংলাদেশের তথ্য অনুযায়ী, চামড়ার জুতার বড় বাজারগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া ও কানাডা। অন্যদিকে চামড়াবিহীন জুতার উল্লেখযোগ্য বাজার স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া, ভারত, ইতালি ও জার্মানি। এসব বাজারের পাশাপাশি মেক্সিকোর মতো নতুন দেশে পণ্য পাঠানোর ফলে এ শিল্পের বাজার সম্প্রসারণের সম্ভাবনা বাড়ছে।

চামড়াবিহীন জুতা উৎপাদন ও রফতানিকারক প্রতিষ্ঠান এনপলি ফুটওয়্যার গত অর্থবছরে ৩ কোটি ৮০ লাখ ডলারের জুতা রফতানি করেছে। আগের বছরের তুলনায় প্রতিষ্ঠানটির রফতানি আয় বেড়েছে প্রায় ১২ শতাংশ।

প্রতিষ্ঠানটির কারখানায় প্রতিদিন বর্তমানে ১৪ হাজার জোড়া জুতা উৎপাদন করা হচ্ছে। ক্রয়াদেশ বাড়তে থাকায় আগামী মাস থেকে নতুন শিফট চালু এবং আরও দেড় হাজার কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে।

এদিকে ফাইভ-আর ফুটওয়্যার চলতি অর্থবছরে মেক্সিকোর বাজারে জুতা রফতানি শুরু করেছে। প্রতিষ্ঠানটির মালিকের ধারণা, বিশ্ববাজারে চামড়াবিহীন জুতার চাহিদা বাড়তে থাকায় আগামী বছরগুলোতে এ পণ্যের রফতানিতে আরও ভালো প্রবৃদ্ধির সুযোগ রয়েছে। তবে সেই সম্ভাবনা কাজে লাগাতে বন্ড সুবিধাসহ ব্যবসা পরিচালনার বিভিন্ন জটিলতা দূর করা জরুরি বলে মনে করছেন উদ্যোক্তারা।

ওয়ার্ল্ড ফুটওয়্যার ইয়ারবুক ২০২৬-এর তথ্য বলছে, ২০২৫ সালে বাংলাদেশে প্রায় ৫৫ কোটি ৪০ লাখ জোড়া জুতা উৎপাদিত হয়েছে। উৎপাদনের পরিমাণ বিবেচনায় বিশ্বে বাংলাদেশের অবস্থান সপ্তম। সংশ্লিষ্টরা মনে করছেন, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, নতুন বিনিয়োগ, পণ্যের বৈচিত্র্য এবং আন্তর্জাতিক ক্রেতাদের আগ্রহ কাজে লাগাতে পারলে ভবিষ্যতে দেশের জুতা রফতানি আরও বাড়ানো সম্ভব।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি চালু হবার এক দিনের মধ্যে আবারও বন্ধ

ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি চালু হবার এক দিনের মধ্যে আবারও বন্ধ