ঢাকা | বঙ্গাব্দ

সাগরে ভাসতে থাকা ৮ জেলেকে নিরাপদে উদ্ধার করলো কোস্টগার্ড 

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 25, 2026 ইং
সাগরে ভাসতে থাকা ৮ জেলেকে নিরাপদে উদ্ধার করলো কোস্টগার্ড  ছবির ক্যাপশন:
ad728

তিনি বলেন, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে আটজন জেলে একটি ফিশিং বোট নিয়ে মাছ আহরণে বের হন। সুন্দরবনের কোকিলমনি থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে যাওয়ার পর বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে সাগরে ভাসতে থাকেন জেলেরা।

পরে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসার পর গত ২৪ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে ফিশিং বোটের এক জেলে বোটের মালিককে ফোন করে বিষয়টি জানান। বোটের মালিক বিষয়টি কোস্ট গার্ড পশ্চিম জোনকে অবহিত করে সহায়তা চান।

এরপর কোস্ট গার্ড স্টেশন কোকিলমনি থেকে একটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গভীর সমুদ্র এলাকা থেকে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। একই সঙ্গে তাদের প্রয়োজনীয় খাবার সরবরাহ করে কোস্ট গার্ড। কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া জেলেদের মহাজনের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঘণ্টায় সাড়ে ৫ হাজারের বেশি কুরআন ছাপতে পারে কিং ফাহাদ কমপ্লে

ঘণ্টায় সাড়ে ৫ হাজারের বেশি কুরআন ছাপতে পারে কিং ফাহাদ কমপ্লে