ঢাকা | বঙ্গাব্দ

দুটি আন্তর্জাতিক স্বীকৃতি পেলো বাংলাদেশ ব্যাংক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 14, 2026 ইং
দুটি আন্তর্জাতিক স্বীকৃতি পেলো বাংলাদেশ ব্যাংক ছবির ক্যাপশন:
ad728

সম্মাননা দুটি হলো—‘এএফআই মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড ২০২৬’ এবং ‘এএফআই জেন্ডার ইনক্লুসিভ ফাইন্যান্স চ্যাম্পিয়ন ইনস্টিটিউশন’।

গত ৩ সেপ্টেম্বর পাপুয়া নিউগিনির পোর্ট মোরেসবিতে অনুষ্ঠিত এএফআই গ্লোবাল পলিসি ফোরামে (জিপিপি) বাংলাদেশ ব্যাংকের পক্ষে পুরস্কার দুটি গ্রহণ করেন ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এএফআইয়ের মায়া ডিক্লারেশন কমিটমেন্টের আওতায় বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) প্রতিবছর আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ে বিভিন্ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। এসব লক্ষ্যমাত্রার উল্লেখযোগ্য অংশ অর্জনের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ব্যাংককে ‘মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড ২০২৬’ দেওয়া হয়েছে। এর আগে ২০২৫ সালেও এ পুরস্কার পেয়েছিল বাংলাদেশ ব্যাংক।

অন্যদিকে, জেন্ডার ইনক্লুসিভ ফাইন্যান্স এবং এএফআইয়ের ডেনারাউ অ্যাকশন প্ল্যানের লক্ষ্য অর্জনে প্রাতিষ্ঠানিক প্রতিশ্রুতি ও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে নারীদের আর্থিক অন্তর্ভুক্তিতে অগ্রগতির স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ব্যাংককে ‘এএফআই জেন্ডার ইনক্লুসিভ ফাইন্যান্স চ্যাম্পিয়ন ইনস্টিটিউশন’ সম্মাননা দেওয়া হয়।

এএফআই আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ে নীতিনির্ধারণী ও নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর একটি আন্তর্জাতিক সংগঠন। বর্তমানে ৮২টি দেশের কেন্দ্রীয় ব্যাংক, অর্থ মন্ত্রণালয় ও আর্থিক খাতের অন্যান্য নিয়ন্ত্রক সংস্থাসহ ৮৯টি প্রতিষ্ঠান এ সংগঠনের সদস্য।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সরকারি কর্মকর্তাদের জন্য জরুরি নির্দেশনা জারি

সরকারি কর্মকর্তাদের জন্য জরুরি নির্দেশনা জারি