ঢাকা | বঙ্গাব্দ

সেঞ্চুরি হাঁকিয়েই মেয়ের জন্য চিরকুট বের করলেন লিটন

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 16, 2026 ইং
সেঞ্চুরি হাঁকিয়েই মেয়ের জন্য চিরকুট বের করলেন লিটন ছবির ক্যাপশন:
ad728

সেঞ্চুরির পর মেয়েকে জন্মদিনের উইশ করছেন লিটন। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

আগের দিন ৯২ রানে অপরাজিত লিটন সোমবার (১৫ নভেম্বর) জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে সেঞ্চুরি তুলে নেন। এরপর পকেট থেকে চিরকুট বের করেন তিনি। সেখানে লেখা Happy Birthday my Princess, This 100 for you। অর্থাৎ তোমাকে জন্মদিনের শুভেচ্ছা রাজকন্যা। এই শতক তোমার জন্য।

এই শতকের মাধ্যমে তৃতীয় বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে সেঞ্চুরি হাঁকালেন লিটন। ২০২৩ সালে প্রথম শতক হাঁকিয়েছিলেন মাহমুদুল হাসান জয়। গতকাল দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন তাওহীদ হৃদয় এবং আজ লিটন।

এই ইনিংস খেলার পথে তিনি তাওহীদ হৃদয়ের সাথে বড় জুটি বাঁধেন। ২০৬ রানের জুটির পর মিরাজের সাথে খেলেন ৩২ রানের জুটি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯৩ ওভার শেষে ৭ উইকেটে ৩৬৩ রান তুলেছে বাংলাদেশ। লিটন ১১৪ ও হাসান মাহমুদ শূন্য রানে ক্রিজে আছে। লিটনের শতকের পর সাজঘরে ফিরে গেছেন মিরাজ।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
২০৫০ সালের মধ্যে দেশে ১৯ লাখ বেল তুলা উৎপাদনের লক্ষ্য সরকারে

২০৫০ সালের মধ্যে দেশে ১৯ লাখ বেল তুলা উৎপাদনের লক্ষ্য সরকারে