ঢাকা | বঙ্গাব্দ

সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 24, 2026 ইং
সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী ছবির ক্যাপশন:
ad728

স্বর্ণদ্বীপে সামরিক বাহিনীর উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে প্রবেশের পর নিয়ম অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট দিয়ে উপস্থিতি নিশ্চিত করেন তিনি। এরপর একে একে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও দাপ্তরিক কাজে অংশ নেন।

তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে নোয়াখালীর স্বর্ণদ্বীপে যেতে সেই সকাল ৮.৩০টায় বাসা থেকে বের হয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে ঢাকা থেকে স্বর্ণদ্বীপে রওনা হন। বেলা সাড়ে ১১টায়  প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে।

স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১- ২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাপ্রধানকে পাশে বসিয়ে আর্মি ট্যাকটিক্যাল ভেহিকল (সাঁজোয়া যান) চালিয়ে জয়েন্ট স্পেশাল ফোর্সের চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন।

এ সময় প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী দেখেন এবং অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। বিশেষ এই মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেন। মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরেন। ফিরেই তিনি সচিবালয়ে দাপ্তরিক কাজ শুরু করেন।

বিভি/এসবি/এজেড


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
জুলাই গণঅভ্যুত্থানের দিনলিপি: যা ঘটেছিলো ১১ জুলাই

জুলাই গণঅভ্যুত্থানের দিনলিপি: যা ঘটেছিলো ১১ জুলাই