ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশসহ ১৬টি দেশে নতুন শুল্ক আরোপের পথে যুক্তরাষ্ট্র

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 25, 2026 ইং
বাংলাদেশসহ ১৬টি দেশে নতুন শুল্ক আরোপের পথে যুক্তরাষ্ট্র ছবির ক্যাপশন:
ad728

গত মার্চে শুরু হওয়া এই তদন্তে বিশ্বের শীর্ষ উৎপাদনকারী অর্থনীতি ও যুক্তরাষ্ট্রের বড় বাণিজ্যিক অংশীদারদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকায় বাংলাদেশের পাশাপাশি রয়েছে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, কম্বোডিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন।

যুক্তরাষ্ট্রের দাবি, কিছু দেশে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা তৈরি হওয়ায় এসব দেশ বিশ্ববাজারে কম দামে পণ্য ছেড়ে মার্কিন দেশীয় শিল্পের ওপর চাপ সৃষ্টি করছে। বিশেষ করে চীনকে অতিরিক্ত শিল্প সক্ষমতার প্রধান উৎস হিসেবে চিহ্নিত করেছে ওয়াশিংটন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে চীনা বিনিয়োগের মাধ্যমে মার্কিন শুল্ক এড়িয়ে পণ্য উৎপাদনের প্রবণতাও তদন্তের নজরে এসেছে। তবে বেইজিং এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, তাদের রপ্তানির প্রতিযোগিতা সক্ষমতা বাজার ও শিল্প দক্ষতার ফল।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের আগের বৈশ্বিক শুল্ক কাঠামোর একটি বড় অংশ বাতিল করে দেওয়ার পর প্রশাসন বিকল্প আইনি কাঠামোর আওতায় নতুন শুল্কব্যবস্থা গড়ে তুলছে। বাণিজ্য নীতি বিশেষজ্ঞদের মতে, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে যেসব দেশে অতিরিক্ত সক্ষমতা পাওয়া যাবে, সেসব দেশের ক্ষেত্রে দেশভেদে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক প্রস্তাব করা হতে পারে।

এই নতুন শুল্কগুলো বিদ্যমান শুল্কের ওপর যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ট্রেড অ্যাক্টের সেকশন ৩০১-এর আওতায় বাংলাদেশি পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক কার্যকর রয়েছে। এ ছাড়া নিয়মিত এমএফএন (মোস্ট ফেভার্ড নেশন) শুল্ক ও অন্যান্য শুল্ক মিলিয়ে মার্কিন বাজারে বাংলাদেশি তৈরি পোশাক পণ্যে গড় শুল্কহার বর্তমানে প্রায় ২৫ শতাংশের কাছাকাছি অবস্থান করছে।

নতুন শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি ব্যয় আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের বড় অংশ তৈরি পোশাক খাত থেকে আসে এবং যুক্তরাষ্ট্র অন্যতম প্রধান গন্তব্য হওয়ায় যেকোনো অতিরিক্ত শুল্ক দেশীয় রপ্তানিকারকদের প্রতিযোগিতা সক্ষমতায় চাপ তৈরি করতে পারে। 


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
তুরস্কে গেলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, অংশ নেবেন যে বৈঠকে

তুরস্কে গেলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, অংশ নেবেন যে বৈঠকে