গ্রিস উপকূলে ১৮ বাংলাদেশির মৃত্যু, ১০ জনই সুনামগঞ্জের
-
নিউজ প্রকাশের তারিখ :
Mar 30, 2026 ইং
ছবির ক্যাপশন:
ছয় দিন সাগরে ভেসে থাকার পর গ্রিসের উপকূলে ১৮ বাংলাদেশিসহ অন্তত ২২ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জনের বাড়ি সুনামগঞ্জে। আরও ২১ বাংলাদেশিসহ মোট ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বেঁচে ফেরা ব্যক্তিরা শনিবার গ্রিসের কোস্টগার্ডকে এসব তথ্য জানিয়েছেন। তারা উত্তর আফ্রিকা থেকে রাবারের নৌকায় করে সমুদ্রপথে ইউরোপ যাচ্ছিলেন। ২১ মার্চ লিবিয়ার পূর্বাঞ্চলীয় বন্দর শহর তোবরুক থেকে নৌকাটি গ্রিসের উদ্দেশে রওনা হয়েছিল। যাত্রার সময় অভিবাসনপ্রত্যাশীরা দিক হারিয়ে ফেলেন এবং ছয় দিন খাবার ও পানি ছাড়াই সাগরে ভেসে থাকে। বেঁচে ফেরা ব্যক্তিদের বক্তব্যের বরাত দিয়ে কোস্টগার্ড জানিয়েছে, মানব পাচারকারীদের একজনের নির্দেশে মরদেহগুলো সাগরে ফেলে দেওয়া হয়েছিল। এ ঘটনায় ১৯ ও ২২ বছর বয়সী দুই দক্ষিণ সুদানি নাগরিককে গ্রেফতার করেছে গ্রিস কর্তৃপক্ষ। তারাই মানবপাচারকারী বলে ধারণা করা হচ্ছে।
নিউজটি পোস্ট করেছেন :
বসির আহমেদ
কমেন্ট বক্স