ঢাকা | বঙ্গাব্দ

দুই দশক পেরিয়ে ২১ বছরে পদার্পণ করলো বাংলাভিশন

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 31, 2026 ইং
দুই দশক পেরিয়ে ২১ বছরে পদার্পণ করলো বাংলাভিশন ছবির ক্যাপশন:
ad728
দুই দশক পেরিয়ে ২১ বছরে পদার্পন করলো স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলাভিশন। মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও বৈষম্যহীন বাংলাদেশের চেতনায় প্রতিষ্ঠার শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ এবং মানসম্মত অনুষ্ঠানমালায় কোটি দর্শকের প্রত্যাশা পূরণ করে এগিয়ে চলছে বাংলাভিশন।  প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল দর্শক, নির্মাতা, কলাকুশলী, বিজ্ঞাপনদাতা ও ক্যাবল অপারেটরসহ শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানাচ্ছে বাংলাভিশন। স্যাটেলাইট চ্যানেলটির পথ চলার আদ্যোপান্ত আজকের রিপোর্টে। দিন পঞ্জিকায় ২০০৬ সালের ৩১ মার্চ। "দৃষ্টি জুড়ে দেশ" শ্লোগান নিয়ে গণমানুষের কথা জানাতে দেশের স্যাটেলাইট জগতে যাত্রা শুরু বাংলাভিশনের। দেখতে দেখতে দুই দশক পেরিয়ে ২১ বছরে দেশের কোটি দর্শকের মন জয় করে এগিয়ে চলা গণমাধ্যমটি। দীর্ঘ এই পথচলায় দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে মানুষের কাছে বাংলাভিশন হয়ে উঠেছে আস্থা ও নির্ভরতার প্রতীক। দেশে ও প্রবাসে কোটি মানুষের প্রত্যাশা পূরণে এগিয়ে চলা বাংলাভিশনের সাফল্যে পালকে যুক্ত হলো আরেকটি বছর।  ভাষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ, নববইয়ের স্বৈরাচার বিরোধী গণআন্দোলন এবং চব্বিশের গণঅভ্যুত্থানের আদর্শ ধারণ করে দর্শকের মন জয় করে এগিয়ে চলছে টেলিভিশনটি।  প্রতিষ্ঠানটি পরিচালনার দায়িত্বে থাকা কর্মীবান্ধব কর্তৃপক্ষ সচেষ্ট সংবাদের বস্তনিষ্ঠতা এবং মানসম্মত অনুষ্ঠান নির্মাণে।  রাজনীতি, অর্থনীতি, দেশ-বিদেশ, প্রাকৃতিক দুর্যোগসহ যেখানেই সংবাদ, সেখানেই সবার আগে বাংলাভিশন। রাজনৈতিক অস্থিরতা, সামাজিক অনাচার অথবা নানা প্রতিকূলতা কিংবা পটপরিবর্তনের সংবাদ সাহসীকতার সঙ্গে তুলে আনা এখানকার সংবাদ টিমের বৈশিষ্ট্য। বাংলাভিশনের সংবাদ মানেই নিরপেক্ষ আর বস্তুনিষ্ঠতা। সব সময় সত্যে আর তথ্যে আপোষহীন বার্তা বিভাগ। চ্যানেলটির নিবেদিত প্রাণ কর্মী ২৪ ঘন্টা ছুটে বেড়াচ্ছেন দেশ-বিদেশের নানা প্রান্তে। তুলে আনছেন খবরের ভেতরের খবর। এই  সাংবাদিকতার কারণেই বাংলাভিশনে সকল শ্রেণী-পেশার আস্থা ও বিশ্বাস। এক ঝাঁক নিবেদিত কর্মীর ২৪ ঘন্টার শ্রম ও মেধার মিশেলে বাংলাভিশনের অনলাইন বিভাগ এখন আরো পরিপূর্ণ। যা টেলিভিশন মিডিয়াকে দিয়েছে বাড়তি মাত্রা। নিউজ পোর্টাল, সোশ্যাল মিডিয়া  ও মোবাইল অ্যাপের মাধ্যমে দর্শকদের প্রত্যাশা পূরণে কাজ করছে বাংলাভিশনের ডিজিটাল টিম।  বাংলাভিশনের স্বকীয়তা অনুষ্ঠান নির্মাণেও। দেশ ও প্রবাসের কোটি কোটি দর্শকের পছন্দকে অগ্রাধিকার দিয়ে অনুষ্ঠান, নাটক, টেলিফিল্ম,সিনেমা,গানসহ বিনোদনের সব ক্ষেত্রেই সবার চেয়ে একটু আলাদা। একটু ভিন্নতায় সবসময়ই দর্শকদের কাছাকাছি থাকতে চেয়েছে বাংলাভিশন। তাইতো প্রতিটি বর্ষপূর্তিতেই দর্শকদের শুভেচ্ছা-ভালোবাসায় সিক্ত হয়েছে বাংলাভিশন। প্রযুক্তির পরিবর্তনের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলছে বাংলাভিশন। বিশ্বমানের প্রযুক্তিতে পুরোপুরি এইচডি মানে বাংলাভিশন দিচ্ছে মানসম্মত সম্প্রচারের নিশ্চয়তা। বাংলাভিশনের সম্প্রচার ও অভ্যন্তরীন তথ্য প্রযুক্তির কাজে নিরবিচ্ছিন্ন সেবা দিচ্ছে সম্প্রচার ও আইটি বিভাগের উদ্যমী কর্মীরা । সংবাদ ও অনুষ্ঠানের নির্বিঘ্ন সম্প্রচারে নিরলসভাবে কাজ করছেন প্রতিটি সদস্য। দীর্ঘ পথচলায় দেশ ছাড়িয়ে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকায় থাকা লাখো বাংলাভাষীর প্রিয় চ্যানেলের নাম বাংলাভিশন।  সকল বিভাগের কাজের শৃঙ্খলা ও সুযোগ সুবিধা নিশ্চিতে বাংলাভিশনের রয়েছে দক্ষ প্রশাসন ও মানবসম্পদ বিভাগ। আর বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলোর সাথে বাংলাভিশনের সম্পর্কের যে মেলবন্ধন, তা সুসংহত রেখে চলছেন বিপনন বিভাগের কর্মীরা। প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা ও লেনদেন, কর্মীদের বেতন-বোনাসসহ অর্থনৈতিক দায়িত্ব পালনে বিরামহীন কাজ করছেন অর্থ বিভাগের সদস্যরা। সকলের অদম্য চেষ্টায় আরো এগিয়ে যাক বাংলাভিশন-প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিনে এমন প্রত্যয় বাংলাভিশনের নিবেদিত প্রাণ কর্মীদের । 

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
বাংলাদেশ থেকে বিনা খরচে ৫ হাজার কর্মী নেবে জর্ডান, সুযোগ পাব

বাংলাদেশ থেকে বিনা খরচে ৫ হাজার কর্মী নেবে জর্ডান, সুযোগ পাব