ঢাকা | বঙ্গাব্দ

বিভাগীয় শহরের পাম্পে জ্বালানি বিক্রির নতুন নির্দেশনা দিলো বিপিসি

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 11, 2026 ইং
বিভাগীয় শহরের পাম্পে জ্বালানি বিক্রির নতুন নির্দেশনা দিলো বিপিসি ছবির ক্যাপশন:
ad728
দেশের বিভাগীয় শহর পর্যায়ে অকটেন ও পেট্রোল সরবরাহ কমানোর হার ২৫ শতাংশ থেকে নামিয়ে ১৫ শতাংশ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। বুধবার (১১ মার্চ) বিপিসির সচিব শাহিনা সুলতানার সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, চলমান বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জ্বালানি তেল সরবরাহ/গ্রহণ সম্পর্কিত বিষয়ে নির্দেশনা প্রদান করে। সে পরিপ্রেক্ষিতে দেশের বিভাগীয় শহরে জ্বালানি তেল (অকটেন ও পেট্রোল)-এর গড় বিক্রয় থেকে ২৫ শতাংশ কমানোর পরিবর্তে বর্তমানে ১৫ শতাংশ কম জ্বালানি সরবরাহ করা হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ফিলিং স্টেশনভিত্তিক বরাদ্দ চার্ট অনুসারে জ্বালানি সরবরাহ করা হবে। এ জন্য বিপিসির অধীন বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলার ও এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। চলমান বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জ্বালানি তেল সরবরাহ/গ্রহণ সম্পর্কিত বিষয়ে নির্দেশনা প্রদান করে, সেই পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।    

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
১২ দিনে শাহজালাল থেকে মধ্যপ্রাচ্যের ৩৯১টি ফ্লাইট বাতিল

১২ দিনে শাহজালাল থেকে মধ্যপ্রাচ্যের ৩৯১টি ফ্লাইট বাতিল