ঢাকা | বঙ্গাব্দ

ঈদের ছুটিতে মেট্রোরেল বন্ধ থাকবে কতদিন, জানালো কর্তৃপক্ষ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 17, 2026 ইং
ঈদের ছুটিতে মেট্রোরেল বন্ধ থাকবে কতদিন, জানালো কর্তৃপক্ষ ছবির ক্যাপশন:
ad728
দেশজুড়ে শুরু হয়েছে ঈদের আমেজ। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হয়েছে আজ। এই ছুটির কবলে পড়তে যাচ্ছে রাজধানীবাসীর যোগাযোগের অন্যতম মাধ্যম মেট্রোরেল।  এই ছুটিতে মেট্রোরেল কদিন চলাচল করবে, আর কবে বন্ধ থাকবে, সেটা নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। গতকাল সোমবার ডিএমটিসিএলের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল ফিতর উপলক্ষে শুধু ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ঈদের পরদিন থেকে যথারীতি নির্ধারিত সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে। চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে। তবে ২৯টি রোজা হলে ২০ মার্চ হতে পারে ঈদ। এদিকে সম্ভাব্য তারিখ ধরে ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি মিলিয়ে এবারের ঈদে টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা