ঢাকা | বঙ্গাব্দ

‘সংকট নেই’, তবুও তেল নিয়ে গ্রাহক-পাম্প কর্তৃপক্ষের পাল্টা অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 1, 2026 ইং
‘সংকট নেই’, তবুও তেল নিয়ে গ্রাহক-পাম্প কর্তৃপক্ষের পাল্টা অভিযোগ ছবির ক্যাপশন:
ad728
নৈরাজ্য থামছে না পাম্প স্টেশনগুলোতে। গ্রাহক ও পাম্প কর্তৃপক্ষের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই সীমিত পরিসরে জ্বালানি সরবরাহ করছেন পাম্পগুলো। জ্বালানি বিশেষজ্ঞরা প্যানিক তৈরি না করার আহ্বান জানাচ্ছেন। একই সঙ্গে তারা সরকারের প্রতি পাম্প স্টেশনগুলোতে আরও কঠোর নজরদারি চালানোর তাগিদ দিয়েছেন। তবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র আবারও জানিয়েছেন, এই মুহূর্তে জ্বালানির কোনো সংকট নেই। পাম্প স্টেশন কর্তৃপক্ষ এবং গ্রাহকদের এই পাল্টাপাল্টি অভিযোগ এখন নিত্যদিনের ঘটনা। একই সঙ্গে পাম্প স্টেশনের বাইরে দীর্ঘ লাইনও অনেকটাই স্বাভাবিক হয়েছে। অনেক পাম্পে মাইকিং করে জানানো হচ্ছে, তাদের কাছে ডিজেল ও অকটেন সরবরাহ নেই। এ অবস্থায় ভোক্তারা বেশ বিপাকে পড়েছেন। কিছু স্টেশনে জ্বালানি তেল আসলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছেন পাম্প মালিকরা। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, সংকট উত্তরণের জন্য সরকারের আরও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। স্টেশনগুলোতে নজরদারি বাড়ানোরও পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি পাম্প স্টেশনগুলোর পূর্বের সরবরাহ ইতিহাস দেখে কার্যকর তেল বিতরণের ব্যবস্থা করার কথাও উল্লেখ করেছেন তারা। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা সবার প্রতি আহ্বান জানাচ্ছেন, অপ্রয়োজনীয়ভাবে জ্বালানি সংগ্রহ বা প্যানিক তৈরি না করতে। তারা মনে করাচ্ছেন, সঠিক পরিকল্পনা ও প্রশাসনিক তদারকির মাধ্যমে জ্বালানি সংকট কৃত্রিমভাবে সৃষ্টি হওয়া আটকানো সম্ভব।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টেকসই কর্মসংস্থান ও নিরাপদ কর্মপরিবেশ গঠনে সরকার বদ্ধপরিকর:

টেকসই কর্মসংস্থান ও নিরাপদ কর্মপরিবেশ গঠনে সরকার বদ্ধপরিকর: