ঢাকা | বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা আজ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 6, 2026 ইং
সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা আজ ছবির ক্যাপশন:
ad728
আজ ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। এ উপলক্ষে সোমবার (৬ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ১১তম 'কমিশন সভা' ডাকা হয়েছে বলে জানা গেছে। ইসি জানিয়েছে, এই সভায় সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তপশিল ঘোষণার আগে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথাও রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্য নির্বাচন কমিশনাররা যোগ দেবেন। এছাড়া ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত থাকবেন। ইসি সূত্রে জানা গেছে, এবারের কমিশন সভায় মোট পাঁচটি আলোচ্যসূচি থাকবে। এর মধ্যে রয়েছে – সংরক্ষিত নারী আসনে নির্বাচন ও প্রাসঙ্গিক বিষয়াদি; ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত নির্বাচনী সামগ্রী সংরক্ষণ বিষয়ে রিটার্নিং অফিসারদের নির্দেশনা; ৯ এপ্রিল শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন ও বগুড়া-৬ আসনের উপনির্বাচন; নির্বাচনী মামলাগুলি এবং নির্বাচনী দায়দায়িত্ব পালনকালে আহত বা নিহতদের ক্ষতিপূরণ বিষয়ে প্রণীত নীতিমালা। জাতীয় সংসদ (সংরক্ষিত নারী আসন) নির্বাচন (সংশোধন) আইন, ২০২৩ অনুযায়ী, সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের ৩০ কার্যদিবসের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের কার্যক্রম শেষ করতে হয়। গতকাল রোববার ৩০ কার্যদিবস শেষ হওয়ায় আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। এছাড়া, সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। কমিশন চলতি এপ্রিল মাসেই এই নির্বাচন শেষ করতে চায়।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুদ্ধের মধ্যেও চট্টগ্রাম বন্দরে ২২ দিনে ২৫ জাহাজ জ্বালানি খা

যুদ্ধের মধ্যেও চট্টগ্রাম বন্দরে ২২ দিনে ২৫ জাহাজ জ্বালানি খা