ঢাকা | বঙ্গাব্দ

রায় দ্রুত বাস্তবায়ন চাইলেন আবু সাঈদের দুই ভাই

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 9, 2026 ইং
রায় দ্রুত বাস্তবায়ন চাইলেন আবু সাঈদের দুই ভাই ছবির ক্যাপশন:
ad728
চব্বিশ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দাবি করেছেন তার দুই ভাই, রমজান আলী ও আবু হোসেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাসে প্রবেশ করার সময় আবু সাঈদের মেজো ভাই আবু হোসেন বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করে দ্রুত রায় বাস্তবায়ন করা হোক— এটাই আমাদের দাবি। তিনি আরও উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু সাঈদ ২০২৪ সালের ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নির্মমভাবে শহীদ হন। প্রায় দুই বছর হতে চলেছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার রায় প্রদান করা হবে। আবু হোসেন বলেন, আমরা আশা করছি, রাষ্ট্রের আইন অনুযায়ী তদন্ত সাপেক্ষে সঠিক রায় প্রদান করা হবে এবং দোষীদের দ্রুত শাস্তি কার্যকর করা হবে। এই দাবির মাধ্যমে নিহত শিক্ষার্থীর পরিবার দেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থা প্রকাশ করেছেন এবং হত্যাকারীদের প্রতি কঠোর শাস্তি চেয়ে রাষ্ট্রের কাছে ন্যায্য বিচার দাবি জানিয়েছেন।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টার সম্পদের বিবরণী প্রকাশ

অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টার সম্পদের বিবরণী প্রকাশ