ঢাকা | বঙ্গাব্দ

‘টেলিটক বিক্রির গুঞ্জন’ ও ‘নগদ’ নিয়ে যা বললেন মন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2026 ইং
‘টেলিটক বিক্রির গুঞ্জন’ ও ‘নগদ’ নিয়ে যা বললেন মন্ত্রী ছবির ক্যাপশন:
ad728

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে সেন্টার ফর টেকনোলজি জার্নালিজম (সিটিজে) এবং তথ্যপ্রযুক্তি খাতের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান টেলিটক কিনতে কিংবা অংশীদার হওয়ার আগ্রহ দেখালেও সরকার রাষ্ট্রীয় এই অপারেটরকে বিক্রি করতে চায় না। বরং আধুনিক প্রযুক্তি সংযোজন, সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠানে রূপান্তরের মাধ্যমে টেলিটককে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, "বিভিন্ন প্রতিষ্ঠান টেলিটক কিনতে আগ্রহ দেখিয়েছে। কিন্তু আমরা এটি বিক্রি করব না। আমরা টেলিটককে আরও উন্নত করব। প্রতিযোগিতামূলক টেলিযোগাযোগ বাজারে একটি রাষ্ট্রীয় অপারেটরের উপস্থিতি প্রয়োজন।"

এ ছাড়া ভিওন ‘নগদ’-এ বিনিয়োগ বা অংশীদার হওয়ার আগ্রহের কথাও জানায়।

মন্ত্রী জানান, গত ২৯ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে ভিওনের চেয়ারম্যান অগি কে ফাবেলা বাংলাদেশে এক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। এর মধ্যে ভিওন নিজে ২৫ কোটি মার্কিন ডলার (প্রায় ৩ হাজার ৮১ কোটি টাকা) বিনিয়োগ করবে এবং অবশিষ্ট অর্থ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহের উদ্যোগ নেবে।

মতবিনিময় সভায় ‘নগদ’-এর ভবিষ্যৎ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ফকির মাহবুব আনাম বলেন, বর্তমানে এ বিষয়ে আদালতে মামলা চলছে। মামলার নিষ্পত্তির পর সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

তিনি আরও জানান, ‘নগদ’ থেকে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ বর্তমানে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে।

এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, "একবার মানুষের পকেটের টাকা চলে গেলে তা উদ্ধার করা খুবই কঠিন।"

সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, টেলিটককে রাষ্ট্রীয় মালিকানায় রেখেই একটি আধুনিক, দক্ষ ও প্রতিযোগিতামূলক মোবাইল অপারেটর হিসেবে গড়ে তোলা হবে। আর ‘নগদ’-সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত আদালতের বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার পরই নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী 

আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী