ঢাকা | বঙ্গাব্দ

এবার লন্ডনে এআই প্রযুক্তির রোবোট্যাক্সি চালু, মিলবে যেসব সুবিধা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 3, 2026 ইং
এবার লন্ডনে এআই প্রযুক্তির রোবোট্যাক্সি চালু, মিলবে যেসব সুবিধা ছবির ক্যাপশন:
ad728

ইউরোপে জাগরেবের পর লন্ডন হলো দ্বিতীয় শহর, যেখানে উবার রোবোট্যাক্সি সেবা চালু করলো। প্রাথমিকভাবে গাড়িতে একজন লাইসেন্সধারী অপারেটর থাকবেন। তিনি গাড়ির কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। ভবিষ্যতে কোনো একসময় সম্পূর্ণ চালকবিহীনভাবে এসব গাড়ি চলাচল শুরু করবে বলে জানিয়েছে উবার ও ওয়েভ।

উবারের উবারএক্স, উবার কমফোর্ট বা উবার ইলেকট্রিক সেবা নিতে আগ্রহী যাত্রীরা অতিরিক্ত কোনো খরচ ছাড়াই ওয়েভের প্রযুক্তিতে পরিচালিত ফোর্ড মাস্ট্যাং মাচ-ই গাড়িতে যাত্রার সুযোগ পেতে পারেন। তবে শুরুতে ২০টিরও কম গাড়ি এই সেবায় যুক্ত থাকবে।

লন্ডনে সম্পূর্ণ চালকবিহীন সেবা চালুর আগে এখনো কিছু নিয়ন্ত্রক বাধা রয়েছে। এর মধ্যে অনুমোদনকারী সংস্থা ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল)-এর অনুমোদন পেতেও বিলম্ব হচ্ছে।

উবারের গ্লোবাল হেড অব অটোনোমাস মোবিলিটি সারফরাজ মারেদিয়া বলেন, এই কার্যক্রম চালুর মাধ্যমে ভোক্তা ও সরকারের কাছে স্বয়ংচালিত প্রযুক্তির বিশ্বাসযোগ্যতা বাড়ানো সম্ভব হবে।

ব্রিটিশ পরিবহনমন্ত্রী হেইডি আলেকজান্ডার বলেন, লন্ডনের পরিবহনব্যবস্থার ভবিষ্যতের জন্য এটি একটি বড় মাইলফলক। ব্রিটিশ উদ্ভাবনের মাধ্যমে এই প্রযুক্তি দেশটির সড়কে এসেছে এবং যাত্রীদের জন্য আরও বেশি বিকল্প তৈরি করেছে।

প্রতিষ্ঠান দুটির দাবি, ওয়েভের এআই ড্রাইভার মানুষের মতো অভিজ্ঞতা থেকে শেখে। ফলে নতুন সড়ক, বিভিন্ন ধরনের যানবাহন, আবহাওয়া ও নতুন শহরের পরিবেশের সঙ্গে এটি নিজেকে মানিয়ে নিতে পারে।

২০২৪ সালে উবার ওয়েভের সঙ্গে অংশীদারত্ব করে এবং প্রতিষ্ঠানটিতে বিনিয়োগও করে। ভবিষ্যতে বিভিন্ন বাজারে ওয়েভের প্রযুক্তিচালিত যানবাহন ব্যবহারের লক্ষ্যেই এই অংশীদারত্ব করা হয়।

ওয়েভের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সহপ্রতিষ্ঠাতা অ্যালেক্স কেন্ডাল বলেন, লন্ডনেই প্রথমবারের মতো সাধারণ মানুষের জন্য ওয়েভের এআই ড্রাইভার উন্মুক্ত করতে পেরে তারা গর্বিত। তার ভাষায়, লন্ডন তাদের নিজ শহর এবং বিশ্বের অন্যতম জটিল গাড়ি চালানোর পরিবেশ।

সূত্র: রয়টার্স


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
বিদ্যুতের দাম সমন্বয় করতে ৬ সদস্যের মন্ত্রিসভা কমিটি

বিদ্যুতের দাম সমন্বয় করতে ৬ সদস্যের মন্ত্রিসভা কমিটি