বিশাল এই প্রযুক্তিনির্ভর ব্যবস্থার অন্যতম প্রধান অংশ তিনটি অত্যাধুনিক Kompacta ও Rotoman মডেলের প্রিন্টিং মেশিন। এগুলো দীর্ঘ সময় ধরে উচ্চ দক্ষতায় পরিচালিত হচ্ছে। প্রতিটি মেশিন ৩১ হাজার ৮৭০ ঘণ্টার বেশি সময় কাজ করেছে। তিনটি মেশিনের প্রতিটির উৎপাদন ৮০ কোটির বেশি ‘সিগনেচার’ ছাড়িয়েছে।
মুদ্রণ প্রক্রিয়ায় ব্যবহৃত ‘সিগনেচার’ হলো কাগজের একটি নির্দিষ্ট সমন্বিত অংশ। একটি পূর্ণাঙ্গ কুরআনের কপি তৈরি করতে ১০টি সিগনেচার প্রয়োজন হয়। কমপ্লেক্সের বিভিন্ন উৎপাদন লাইন এসব অংশকে নির্ভুলভাবে সাজিয়ে একত্র করে পূর্ণাঙ্গ কুরআনের কপি প্রস্তুত করে।
কিং ফাহাদ কমপ্লেক্সে কুরআন মুদ্রণের পুরো প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন হয়। প্রথমে পৃষ্ঠাগুলো মুদ্রণের জন্য প্রস্তুত করা হয়। এরপর মুদ্রণ, বাঁধাই ও অন্যান্য কাজ শেষে প্রতিটি কপি সূক্ষ্মভাবে পরীক্ষা করা হয় এবং মান নিয়ন্ত্রণের মধ্য দিয়ে চূড়ান্ত করা হয়।
সৌদি আরবের পক্ষ থেকে পবিত্র কুরআনের সেবা ও প্রচারে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের অংশ হিসেবেই এই বিশাল মুদ্রণ ব্যবস্থা পরিচালিত হচ্ছে। সূত্র: আল মদিনা.কম
বসির আহমেদ