ঢাকা | বঙ্গাব্দ

ঈদের ছুটিতে ৭ দিন মহাসড়কে চলবে না যেসব গাড়ি

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 17, 2026 ইং
ঈদের ছুটিতে ৭ দিন মহাসড়কে চলবে না যেসব গাড়ি ছবির ক্যাপশন:
ad728
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদযাত্রা নিরাপদ ও যানজটমুক্ত রাখতে একগুচ্ছ কঠোর নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঈদযাত্রার মূল সময়ে সড়কের শৃঙ্খলা বজায় রাখতে আগামী ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সারা দেশে মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক জরুরি গণবিজ্ঞপ্তিতে ডিএমপি এই নিষেধাজ্ঞার কথা জানায়। তবে জনস্বার্থ বিবেচনা করে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। ডিএমপি জানিয়েছে, আগামী ১৬ মার্চ থেকেই ঘরমুখী মানুষের চাপ সামলাতে রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশ ও বহির্গমন পথগুলোতে বিশেষ নজরদারি চালানো হবে। যানজট এড়াতে সাধারণ যানবাহনকে কুড়িল-আব্দুল্লাহপুর, গুলিস্তান-সাইনবোর্ড, মিরপুর রোড-আমিনবাজার এবং ফুলবাড়িয়া-সদরঘাটসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ রুট এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া, আন্তঃজেলা বাসগুলোকে কোনোভাবেই টার্মিনালের বাইরে বা সড়কের ওপর দাঁড়িয়ে যাত্রী ওঠানো-নামানো করতে দেওয়া হবে না। মহানগরীর প্রবেশপথে কোনো ধরনের বাস পার্কিং করাও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স