ঢাকা | বঙ্গাব্দ

যে মামলায় গ্রেফতার ড. শিরীন শারমিন  

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 7, 2026 ইং
যে মামলায় গ্রেফতার ড. শিরীন শারমিন   ছবির ক্যাপশন:
ad728
জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে রাজধানীর লালবাগ থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।  দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডিতে শিরীন শারমিনকে তার চাচাতো ভাই আরিফ মাসুদ চৌধুরীর বাসা থেকে আটক করা হয়। আটকের পর তাকে মিন্টো রোডের পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। পরে ডিবি থেকে জানানো হয়, লালবাগ থানায় জুলাই বিপ্লবের একটি হত্যাচেষ্টা মামলায় ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়েছে। এ মামলার বাদী আশরাফুল নামে এক ব্যক্তি। ওই মামলার ৩ নম্বর আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে সাবেক এ স্পিকারকে। এ মামলার এক নম্বার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দুই নম্বর আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জুলাই অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন চৌধুরী। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি চলাকালে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছিলেন, সরকার পতনের দিন ৫ আগস্ট সকাল থেকে রাত আড়াইটা পর্যন্ত স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার শামসুল হক টুকুসহ তারা ১২ জন জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে লুকিয়ে ছিলেন। পরে সেনাবাহিনী তাদের উদ্ধার করে। এরপর থেকে শিরীন শারমিন চৌধুরী কোথায় ছিলেন তা নিয়ে নানা গুঞ্জন ছিল। তিনি দেশে আছেন, নাকি বিদেশে পালিয়ে গেছেন, সেটা নিয়েও নানা কথা ছড়িয়েছিল। পরে দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর আজ ভোরে ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়। শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে টানা এক দশকেরও বেশি তিনি এ পদে আসীন ছিলেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ পুনরায় সরকার গঠন করলে তাকে আবারও স্পিকার নির্বাচিত হন। তিনি রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসছিলেন। 

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বার কাউন্সিলের নির্বাচনের তারিখ ঘোষণা 

বার কাউন্সিলের নির্বাচনের তারিখ ঘোষণা