ঢাকা | বঙ্গাব্দ

রাশিয়ার সর্বোচ্চ পর্বত এলব্রাস থেকে ৫ বিদেশি পর্বতারোহীর মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026 ইং
রাশিয়ার সর্বোচ্চ পর্বত এলব্রাস থেকে ৫ বিদেশি পর্বতারোহীর মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন:
ad728

রবিবার (২৬ জুলাই) স্থানীয় প্রসিকিউটর দপ্তর জানায়, ২৪ জুলাই সাত বিদেশি নাগরিকের একটি দল মাউন্ট এলব্রাসে আরোহণ শুরু করে। পরদিন সন্ধ্যায় হঠাৎ আবহাওয়ার দ্রুত অবনতি হওয়ায় তারা নির্ধারিত পথ হারিয়ে ফেলে।

প্রসিকিউটর দপ্তরের বিবৃতিতে বলা হয়, দলের একজন পর্বতারোহী নিচে নেমে এসে কর্তৃপক্ষকে জানান, ৫ হাজার ১০০ মিটার উচ্চতায় দলের দুই সদস্য অসুস্থ হয়ে মারা গেছেন।

পরে উদ্ধারকারীরা অভিযান চালিয়ে আরও একজন জীবিত পর্বতারোহীকে উদ্ধার করেন এবং নিহত আরও তিনজনের মরদেহ খুঁজে পান।

বসনিয়ার পররাষ্ট্রমন্ত্রী এলমেদিন কোনাকোভিচ এ মৃত্যুর খবর নিশ্চিত করে একে “একটি বড় ট্র্যাজেডি” বলে মন্তব্য করেছেন।

জর্জিয়ার সীমান্তের ঠিক উত্তরে অবস্থিত ৫ হাজার ৬৪২ মিটার উচ্চতার মাউন্ট এলব্রাস হঠাৎ আবহাওয়ার পরিবর্তন এবং কঠিন আরোহন পরিস্থিতির জন্য কুখ্যাত।

বসনিয়ার গণমাধ্যম জানিয়েছে, অভিযানে অংশ নেওয়া সাতজনই দেশটির মধ্যাঞ্চলের জেনিৎসা শহরের বাসিন্দা ছিলেন। তাঁদের মধ্যে একটি দম্পতি এবং স্থানীয় একটি হাসপাতালে কর্মরত একজন নারী চিকিৎসকও ছিলেন।

রাশিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তীব্র বাতাসসহ প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয় এবং মরদেহ উদ্ধারের কাজও বেশ কঠিন হয়ে পড়ে।

সূত্র: গার্ডিয়ান


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সুন্দরবনে শিকার; পাচারকালে হরিণের ৩০ কেজি মাংস জব্দ, আটক ১

সুন্দরবনে শিকার; পাচারকালে হরিণের ৩০ কেজি মাংস জব্দ, আটক ১