ঢাকা | বঙ্গাব্দ

জাপানে শক্তিশালী ভূমিকম্প: ১৩ জনের মরদেহ উদ্ধার  

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2026 ইং
জাপানে শক্তিশালী ভূমিকম্প: ১৩ জনের মরদেহ উদ্ধার   ছবির ক্যাপশন:
ad728

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়ে বলেছেন, এমনকি এখনও বিভিন্ন ধ্বংসস্তূপের তলায় আটকা পড়া লোকজন উদ্ধারের জন্য অপেক্ষা করছেন। আমাদের সময়ের সাথে পাল্লা দিয়ে কাজ করতে হচ্ছে, কারণ এখন প্রতিটি মুহূর্ত মূল্যবান। আটকা পড়া লোকজনকে উদ্ধারে আমরা আমাদের সমস্ত সক্ষমতা প্রয়োগ করবো।

মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় বিকাল ৪টা ২৭ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ২৭ মিনিটে) জাপানের দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুতে ঘটেছে ৭ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়। দেশটির ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা জিএমএর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তি বা এপিসেন্টার ছিল কিউশুর কুমামোতো জেলার সাগর উপকূলের ২০ কিলোমিটার গভীরে।

সাগরের অগভীর অংশে ভূমিকম্প হওয়ায় ভূপৃষ্ঠে এটির ব্যাপক কম্পন অনুভূত হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কুমামোতো জেলা। ভূমিকম্পে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার গুরুতর ক্ষয়ক্ষতি হওয়ায় এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে জেলার ৩৬ হাজারেরও বেশি বাড়িঘর। সড়কগুলোর অবস্থাও বেহাল। পুরো জেলায় এমন কোনো সড়ক প্রায় নেই, যেটিতে ফাটল দেখা দেয়নি।

ভূমিকম্পের অল্প সময় পরেই অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা শুরু হয় কুমামোতোর বিভিন্ন এলাকার ধ্বংসস্তূপগুলোতে। উদ্ধারকর্মীদের রাতভর প্রচেষ্টায় বুধবার (২৯ জুলাই) স্থানীয় সময় সকাল পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার হয়েছে।

ভূমিকম্পের প্রায় এক ঘণ্টা পর কুমামোতোর এক এলাকায় একটি শপিং মলে বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে, ভবনটির গ্যাস সরবরাহ লাইনে লিকেজই বিস্ফোরণের কারণ। মলটির ধ্বংসস্তূপ থেকে ২০ বছর বয়সী দুই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনও নিখোঁজ আছেন অনেক মানুষ।

বড় মাত্রার ভূমিকম্পের পর ‘আফটারশক’- এর আশঙ্কা থাকে। এ কারণে শহরের অনেক বাসিন্দা এখনও ভূমিকম্প আশ্রয়কেন্দ্রে রয়ে গেছেন।

কুমামোতো কিউশুর বৃহত্তম জেলা শহর। প্রায় ৭ লাখ মানুষ বসবাস করেন শহরটিতে।

সূত্র : রয়টার্স


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রথম যে খাল খননের মাধ্যমে কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত

প্রথম যে খাল খননের মাধ্যমে কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত