ঢাকা | বঙ্গাব্দ

জাপানে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২৮ 

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026 ইং
জাপানে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২৮  ছবির ক্যাপশন:
ad728

ভূমিকম্পে ধসে পড়া কাগজ তৈরির কারখানা ও শপিংমলে আটকা পড়াদের উদ্ধারে এখনও অভিযান চলছে বলেও জানিয়েছেন তিনি। ক্ষতিগ্রস্থ কাগজ কারাখানা থেকে একজন ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। শপিংমল থেকে উদ্ধার করা ১১ জনের মধ্য ছয় জনই মারা গেছেন। 

উদ্ধার ও ত্রাণ সরবারহের জন্য আত্মরক্ষা বাহিনী মোতায়েন করেছে জাপান সরকার। তবে প্রচণ্ড গরম এবং ভূমিকম্প পরবর্তী আফটারশকের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। ভুমিকম্পের পর এখনও সাড়ে আট হাজারের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে প্রায় ৩৫ হাজার আবাসিক ভবন এবং প্রায় ৮৪ হাজার বাড়িতে পানির সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। জাপান কঠোর ভূমিকম্প-সহনশীল দেশ হলেও ক্ষতিগ্রস্ত এলাকার আবাসিক ভবনগুলো অনেক পুরোনো ও তুলনামূলক দুর্বল হওয়ায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে বলে জানিয়েছে দেশটির ভূ-তত্ত্ববিদরা। 


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কতো টাকা পাবেন, জানালেন মুক্তি

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কতো টাকা পাবেন, জানালেন মুক্তি