ঢাকা | বঙ্গাব্দ

হরমুজ প্রণালি খুলে দিতে যুক্তরাষ্ট্রকে ৬ শর্ত দিলো ইরান

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2026 ইং
হরমুজ প্রণালি খুলে দিতে যুক্তরাষ্ট্রকে ৬ শর্ত দিলো ইরান ছবির ক্যাপশন:
ad728

হরমুজ প্রণালিতে ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া, ইরান ও তার মিত্র দেশগুলোর ওপর হামলা বন্ধ করে মার্কিন সেনাদের ফিরিয়ে নেওয়া, যুদ্ধের ক্ষতিপূরণ ও ইরানের জব্দকৃত সম্পদ ফিরিয়ে দেওয়ার শর্ত রেখেছে তেহরান। 

যুক্তরাষ্ট্র এসব শর্ত না মানলে ওমানের সাথে চুক্তি হলেও হরমুজ প্রণালি পুরোপুরি খুলবে না বলে সাফ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচি। 

ইরানের শর্ত মেনে নেওয়া হবে কিনা এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ওয়াশিংটন। 

তবে, ইরানের সাথে সব বিষয়ে একমত হতে না পারলেও আলোচনায় ভালো অগ্রগতির দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে, ইরান হরমুজ থেকে টোল না নেওয়ার শর্তে রাজি হয়েছে বলেও দাবি করেন ভ্যান্স। 


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পানিতে ডুবে আছে বিদ্যালয়ের খেলার মাঠ, সহশিক্ষা থেকে বঞ্চিত শ

পানিতে ডুবে আছে বিদ্যালয়ের খেলার মাঠ, সহশিক্ষা থেকে বঞ্চিত শ