ঢাকা | বঙ্গাব্দ

ইরানের পিকঅ্যাক্স পর্বতে খুব শিগগিরই হামলা চালাবে মার্কিন বাহিনী

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 5, 2026 ইং
ইরানের পিকঅ্যাক্স পর্বতে খুব শিগগিরই হামলা চালাবে মার্কিন বাহিনী ছবির ক্যাপশন:
ad728

এদিকে, সৌদি আরবের কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন নিয়েছে যুক্তরাষ্ট্র।

ইরানের সাথে সংঘাতকে ছোটখাটো বিষয় হিসেবে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। একে যুদ্ধ না বলে সামরিক সংঘাত বলতে চান তিনি। বিরতি দিয়ে দিয়ে ইরানে হামলা চালানোর বিষয়টিও সামনে নিয়ে আসেন ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালির সুরক্ষায় থাকা ইরানের রাডার, উড়োজাহাজ ও অন্যান্য ব্যবস্থা ধ্বংসের দাবিও করেন তিনি। 

এসব দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব দিতে তেহরান সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের প্রতিরক্ষা কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা এলহামি। 

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের মধ্যেই সৌদি আরবের কাছে প্রায় ৫০০ কোটি ডলারের জয়েন্ট ডিরেক্ট অ্যাটাক মিউনিশনস-এক্সটেন্ডেড রেঞ্জ অস্ত্র বিক্রির সম্ভাব্য প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। এসব অস্ত্রের প্রধান সরবরাহকারী প্রতিষ্ঠান বোয়িং। এ ছাড়া সৌদি আরবের কাছে প্রায় ৭৫ কোটি ডলারের এজিটি ওয়ান-ফাইভ-জিরো-জিরো ইঞ্জিন বিক্রিরও অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব ইঞ্জিন সরবরাহের প্রধান ঠিকাদার হানিওয়েল। 

অস্ত্র বিক্রির বিষয়ে ইরান এ পর্যন্ত কোনো মন্তব্য না করলেও, এটি মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলবে বলে মত বিশ্লেষকদের।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
বন্ধ হওয়া কলকারখানা চা

বন্ধ হওয়া কলকারখানা চা