ঢাকা | বঙ্গাব্দ

বিভীষিকাময় নাইন ইলেভেনের ২৫ বছর আজ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 11, 2026 ইং
বিভীষিকাময়  নাইন ইলেভেনের ২৫ বছর আজ ছবির ক্যাপশন:
ad728

নিউইয়র্কের গ্রাউন্ড জিরোতে ওয়ার্ল্ড ট্রেডে সেন্টারের ধ্বংসস্তপে ওপর নির্মিত স্মৃতি স্থাপনা ঘিরে চলছে শ্রদ্ধা জানানোর নানা আয়োজন। নিরবতা পালন, ঘন্টা বাজানো, নিহত এক একজনের নাম পাঠ করা আর সমবেত প্রার্থণায় শোকাবহ দিনটি স্মরণ করা হচ্ছে। 

২০০১ সালের ১১ সেপ্টেম্বর কর্মব্যস্ত দিনের শুরুতে নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ৮টা ৪৬ মিনিটে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট আছড়ে পড়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নর্থ টাওয়ারে। ১৭ মিনিট পর, সাউথ টাওয়ারে আঘাত হানে ইউনাইটেড এয়ারলাইনসের বিমান। এর প্রায় আধ ঘন্টা পর আরেকটি বিমান আঘাত হানে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনে। আরও প্রায় আধ ঘন্টা পর ১০টা তিন মিনিটে আরেকটি বিমান বিধ্বস্ত হয় পেনসিলভেনিয়ার একটি মাঠে। 

ধারণা করা হয়, এর লক্ষ্য ছিলো ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের প্রাণকেন্দ্র-ক্যাপিটল ভবন। ওই হামলায় ৯০টি দেশের ২ হাজার ৯৯৬ জন নিহত হয়েছিলেন। সেসময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন জর্জ ডব্লিউ বুশ। হামলার জন্য সন্ত্রাসী সংগঠন আল-কায়েদাকে দায়ী করে ওই বছরের ৭ অক্টোবর আফগানিস্তানে বর্বর আভিযানে নামে মার্কিন বাহিনী। যা চলেছে পরবর্তী দুই দশক। 

২০০৩ সালে শুরু হওয়া মার্কিন সামরিক আগ্রাসনে তছনছ হয় ইরাক। ফাঁসি দেওয়া হয় ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সারওয়ার আলমের জায়গায় সিলেটে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হলেন যিন

সারওয়ার আলমের জায়গায় সিলেটে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হলেন যিন